পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে পটুয়াখালীতে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর ২০২৬) সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
পটুয়াখালীর জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মহসীন উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাবেক পৌর মেয়র মোস্তাক আহমেদ (পিনু) সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম বলেন, দেশের টেকসই রূপান্তর ও জাতীয় অর্থনীতির সার্বিক অগ্রগতিতে তরুণ প্রজন্মের অবদান অপরিসীম। যুবসমাজকে আধুনিক কারিগরি দক্ষতা ও বাস্তবভিত্তিক প্রশিক্ষণে দক্ষ করে গড়ে তুলতে পারলে তারা আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি নতুন নতুন উদ্যোক্তা হয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে। যুব উন্নয়ন অধিদপ্তরের সহজ শর্তের আর্থিক প্রণোদনা ও প্রশিক্ষণ সুযোগ কাজে লাগিয়ে দেশ বিনির্মাণে সক্রিয় ভূমিকা পালনের জন্য তিনি তরুণদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা কার্যক্রম প্রসারের লক্ষ্যে চারজন সফল তরুণ-তরুণীর হাতে মোট ৫ লাখ টাকার যুব ঋণের চেক তুলে দেওয়া হয়। ঋণপ্রাপ্ত দুই পুরুষ ও দুই নারী উদ্যোক্তার প্রত্যেককে ১ লাখ ২৫ হাজার টাকা করে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২