এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
সদ্য প্রকাশিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ঐতিহ্যবাহী সিলেট এমসি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে কৃতিত্বের সাথে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে মেহরাবুল ইসলাম।
মেহরাবুল মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান জুড়ী মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি, ‘দৈনিক সকালের সময়’ পত্রিকার জেলা প্রতিনিধি ও স্যাটেলাইট চ্যানেল মাই টিভির জুড়ী প্রতিনিধি মনিরুল ইসলাম এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শিল্পী আক্তার দম্পতির জ্যেষ্ঠ সন্তান।
মেহরাবুল ইসলাম এর আগে বিএএফ শাহীন কলেজ শমশেরনগর থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ অর্জন করেছিল। এ ছাড়া প্রাথমিক সমাপনী পরীক্ষায় জুড়ী উপজেলায় প্রথম স্থান অর্জনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি মেধা বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে সে।
ধারাবাহিক এ সাফল্যের অনুভূতি প্রকাশ করে মেহরাবুল জানায়, এ ভালো ফলাফলের পেছনে মা-বাবা এবং কলেজের শ্রদ্ধেয় শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও অনুপ্রেরণা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতে উচ্চশিক্ষা সম্পন্ন করে একজন নীতিবান মানুষের পাশাপাশি দক্ষ প্রকৌশলী হয়ে দেশের সেবা করার প্রত্যয় ব্যক্ত করে সে সবার কাছে দোয়া চেয়েছে।
এমএসএম / এমএসএম
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২