বছরে কোটি টাকার চোরাচালান পণ্য ও গোলাবারুদ উদ্ধার
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জাতীয় পতাকা উত্তোলন, প্রীতিভোজ, আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে খাগড়াছড়ির পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর ২০২৬) সকালে ব্যাটালিয়ন সদর দপ্তরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক সূচনা করেন পানছড়ি ৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা), অর্ডন্যান্স। দুপুরে আয়োজিত প্রীতিভোজে প্রধান অতিথি হিসেবে অংশ নেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক। পরবর্তীতে সন্ধ্যায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেক্টর কমান্ডার কর্নেল ইফতেখারুল আলম বেগ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়নের সাফল্য তুলে ধরে ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট ও সহকারী পরিচালক মো. আব্দুল মতিন জানান, বিগত এক বছরে পানছড়ি ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা রক্ষা ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য এবং ৪ হাজার ১৫৫ ঘনফুট অবৈধ কাঠ জব্দ করেছে। এ ছাড়া পরিচালিত বিশেষ অভিযানে একটি এসএমজি ও ১ হাজার ৫০০ রাউন্ড তাজা গোলাবারুদ উদ্ধার করা সম্ভব হয়েছে। পাশাপাশি গত ১৯ মে দুইজন সশস্ত্র জেএসএস সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ এই ব্যাটালিয়নে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচন, গণভোট এবং বিভিন্ন ধর্মীয় উৎসবে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানে সফলতার সাথে দায়িত্ব পালন করেছে ৩ বিজিবি। এ ছাড়া ২০২৬ সালের বিজিবি আন্তঃব্যাটালিয়ন আজান ও কেরাত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং ফায়ারিং প্রতিযোগিতায় রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে ঐতিহ্যবাহী এই ব্যাটালিয়নটি।
এমএসএম / এমএসএম
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২