সম্পত্তি নিয়ে বিরোধ ও আইনি জটিলতা
উল্লাপাড়ার দুই শত বছরের ঐতিহাসিক দুর্গানগর মন্দিরে ৫ বছর ধরে পূজা বন্ধ
প্রায় দুই শত বছরের ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ঐতিহাসিক দুর্গামন্দির। একসময় ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ভক্তদের উপস্থিতিতে মুখর থাকা এ প্রাচীন উপাসনালয়টিতে গত পাঁচ বছর ধরে নিয়মিত পূজা-অর্চনা বন্ধ রয়েছে। মন্দিরটির বিপুল পরিমাণ দেবোত্তর সম্পত্তি ব্যবস্থাপনা ও মালিকানা নিয়ে বিরোধের জেরে এ অচলাবস্থা তৈরি হওয়ায় ঐতিহ্যবাহী ধর্মীয় পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মন্দিরটির নামে ফসলি জমি, বাগানবাড়ি, পুকুর ও ভিটা মিলিয়ে প্রায় ৬ দশমিক ৬৭ একর দেবোত্তর সম্পত্তি রয়েছে। এসব জমি ইজারা, বাগানের ফল, বাড়িভাড়া ও পুকুরের মাছ বিক্রি বাবদ প্রতিবছর আনুমানিক ৪ লাখ ৫ হাজার টাকা আয় হয়ে থাকে। তবে এ আয়ের স্বচ্ছ হিসাব এবং মন্দিরের ধর্মীয় কাজে তার ব্যবহার নিয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ রয়েছে। পূজা বন্ধ থাকায় দুর্গানগর গ্রামের ৮টি পরিবারসহ আশপাশের গ্রামের প্রায় ৬৮টি সনাতন ধর্মাবলম্বী পরিবার নিজ এলাকার ঐতিহ্যের ধারক এ মন্দিরে পূজা করার সুযোগ পাচ্ছেন না; বাধ্য হয়ে তাদের দূরবর্তী মণ্ডপে যেতে হচ্ছে। বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে মন্দিরের আঙিনায় হাঁস-মুরগি ও ছাগল চরানো হচ্ছে বলেও অভিযোগ স্থানীয়দের।
জানা যায়, মন্দিরটির সেবায়েত নিয়োগ ও সম্পত্তি ব্যবস্থাপনা নিয়ে বহু বছর ধরে টানাপোড়েন চলছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তালুকদার বংশের পুর্ণানন্দ তালুকদার ওরফে নন্দবাবু ছিলেন এর পারিবারিক সেবায়েতদের অন্যতম। পরবর্তীতে তাঁর স্ত্রী জ্যোৎস্না রানী তালুকদার, কন্যা আগমনী রানী তালুকদার এবং মিনাল কান্তি চাকীর মাধ্যমে মন্দিরের দায়িত্ব পরিচালিত হয়। একপর্যায়ে সম্পত্তির বিরোধ মেটাতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ২০১৭ সালে রেজুলেশনের মাধ্যমে দিলীপ কুমার তালুকদারকে সেবায়েত নিয়োগ দেওয়া হয় এবং একটি পূজা উদযাপন কমিটি গঠন করা হয়।
তবে স্থানীয় বাসিন্দারা এটিকে সর্বজনীন দেবোত্তর সম্পত্তি হিসেবে দাবি করলেও বর্তমান সেবায়েত দিলীপ কুমার তালুকদার একে নিজস্ব পারিবারিক সম্পত্তি বলে দাবি করে আসছেন। মুঠোফোনে দিলীপ কুমার তালুকদার জানান, এটি তাঁদের পারিবারিক মন্দির এবং সেখানে যাতায়াতের সুনির্দিষ্ট রাস্তা না থাকা ও সম্পত্তি নিয়ে মামলা চলার কারণেই মূলত নিয়মিত পূজা-অর্চনা করা সম্ভব হচ্ছে না।
দুর্গানগর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আব্দুর রহমান জানান, মন্দিরের সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিয়ে উচ্চ আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুজিত কুমার ঘোষ বলেন, দুর্গানগরের দুর্গামন্দিরের সম্পত্তি মূলত দেবোত্তর সম্পত্তি। বিষয়টি নিয়ে বর্তমানে আদালতে মামলা চলমান রয়েছে। দ্রুত আইনগত জটিলতা নিরসন করে ঐতিহাসিক এই মন্দিরের ধর্মীয় কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ঐতিহাসিক এই ধর্মীয় প্রতিষ্ঠানের পবিত্রতা রক্ষা ও দুই শত বছরের ঐতিহ্য সংরক্ষণে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ, আইনি জটিলতার স্থায়ী সমাধান এবং সম্পত্তির স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করে দ্রুত পূজা-অর্চনা চালুর জোর দাবি জানিয়েছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।
এমএসএম / এমএসএম
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২