ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মুন্সীগঞ্জ -৩ আসনে কামরুজ্জামান রতন বেসরকারি ভাবে বিজয়ী


আরিফুর রহমান সাগর, গজারিয়া photo আরিফুর রহমান সাগর, গজারিয়া
প্রকাশিত: ১৩-২-২০২৬ রাত ৯:১৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ১৭৩ মুন্সীগঞ্জ -৩ (গজারিয়া -মুন্সীগঞ্জ সদর) থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র মনোনীত  প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক  কামরুজ্জামান রতন  ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৪ হাজার ৬৯১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতীদ্বন্ধী  প্রার্থী মহিউদ্দিন  ফুটবল  প্রতীকে পেয়েছেন  ৮৮ হাজার ৯৩৬ ভোট। তৃতীয় স্থানে রয়েছে জামায়েত- এন সি পি সমর্থিত ১১ দলীয় জোটের বাংলাদেশ খেলাফত মজলিস নূর হোসেন নূরানী রিকশা প্রতীক নিয়ে পেয়েছেন ৫৪ হাজার ৪৫৬ ভোট। এছাড়া বাংলাদেশ লেবার পার্টির আনারস প্রতীক নিয়ে আনিছ মোল্লা পেয়েছেন ২৯৪ ভোট,জাতীয় পার্টি মোঃ আরিফুজ্জামান দিদার নাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৮০৪ ভোট, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীক শেখ মোঃ কামাল হোসেন পেয়েছেন ৩০৪ ভোট, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শেখ মোঃ শিমুল পথিকে পেয়েছেন ৭৪ ভোট। এই আসনে ৫৫. ৪৪ শতাংশ  ভোট কাস্ট হয়েছে। এই আসনে হ্যা ভোট পড়েছে ১ লক্ষ ৯৭ হাজার ৭৯২ এবং না ভোট পড়ছে ৫৮ হাজার ৮৫২। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফী আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। এর আগে গজারিয়া ও মুন্সিগঞ্জ সদর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তারা পৃথকভাবে ফলাফল ঘোষণা করেন। 
বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা  হতে বিকেল সাড়ে ৪টা  পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলে।আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও উৎব মুখর পরিবেশে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।

Aminur / Aminur

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য

বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পত্নীতলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

পিরোজপুরে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া

দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি

ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা

ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ