ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে দ্বিগুণ ভোটে জয়ী বিএনপির মোস্তফা কামাল পাশা


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ১৩-২-২০২৬ রাত ৯:২৩

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) সংসদীয় আসনে বেসরকারি ফলাফলে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক এমপি মোস্তফা কামাল পাশা দ্বিগুণ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। ঘোষিত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৭৩ হাজার ৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াত প্রার্থী মুহাম্মদ আলাউদ্দীন শিকদার পেয়েছেন ৩৯ হাজার ৬৬২ ভোট। ফলে প্রায় দ্বিগুণ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন মোস্তফা কামাল পাশা।অন্যদিকে  হাত পাখার প্রার্থী পেযেছেন ৫১৪৫ ভোট এবং ফুটবল প্রতীক -৩০৮ ভোট। বাতিলকৃত ভোট  ২৭৯৮ এই নিয়ে সর্বমোট ভোট পড়েছে  ১ লক্ষ ২০ হাজার ৯৫০ টি। 
দ্বিগুণ ভোটে জয়লাভের মধ্য দিয়ে সন্দ্বীপে বিএনপির শক্ত অবস্থান পুনরায় প্রমাণিত হয়েছে বলে স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন। তবে রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় বিএনপি নেতা কর্মীদের ধারনা সংখ্যালঘুদের ৩৪ হাজার ভোট ব্যাংক ধানের শীষে পড়েছে বলে বিএনপির এই বিশাল ব্যবধানে জয়লাভ।
এ আসনে পোস্টাল ভোট পড়েছে মোট ৪ হাজার ৭৮৪টি। এর মধ্যে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ২ হাজার ৫০৫ ভোট এবং ধানের শীষ প্রতীক পেয়েছে ৬৮৪ ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। আসনটির ৮৩টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৫৫ হাজার ৭০০ জন।
এ ছাড়া একই আসনের গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৬৮ হাজার ৫৩২টি এবং ‘না’ ভোট পড়েছে ৩৭ হাজার ১৫৫টি।

Aminur / Aminur

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার