তারেক রহমানের সাজা বাতিলের দাবিতে নরসিংদীতে সমাবেশ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজা বাতিল ও মামলা প্রত্যাহারের দাবিতে নরসিংদীর বেলাবতে সমাবেশ করেছে আমলাব ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।
শনিবার (১৯ অক্টোবর) বিকালে আমলাব বাজারে এ সমাবেশের আয়োজন করা হয়। বেলাব উপজেলার আমলাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং এসএম শৈবালের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- ঢাকা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক ও নরসিংদী জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মঞ্জুর মোর্শেদ, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম-সম্পাদক আহসান হাবীব প্রান্ত, মনোহরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র আব্দুল খালেক, মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মাহমুদুল হক, বেলাব উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
T.A.S / জামান
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার