নিটোরে পালিত হলো বিশ্ব অস্টিওপোরোসিস দিবস
আজ ২০ শে অক্টোবর ২০২৪ সকাল ৮ ঘটিকার সময় 'আপনার ভঙ্গুর হার কে না বলুন' এই স্লোগানকে সামনে রেখে গণসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হলো জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের কনফারেন্স হলে।
পরিচালক প্রফেসর ডাক্তার কাজী শামীম উজ্জামানের সভাপতিত্বে, সিনিয়র কনসালটেন্ট ডাক্তার মোঃ জহিরুল ইসলাম ও ডাক্তার আশিকের সঞ্চালনায় প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি অধ্যাপক ডাক্তার মোঃ সারোয়ার জাহান। বিশেষজ্ঞ প্যানেল থেকে বক্তব্য রাখেন অধ্যাপক ডাক্তার আবু বকর সিদ্দিক, অধ্যাপক ডাক্তার আব্দুস সালাম, সহযোগী অধ্যাপক ডাক্তার ওয়াকিল আহমেদ, সহযোগী অধ্যাপক ডাক্তার জি এম জাহাঙ্গীর প্রমূখ। রেসিডেন্ট ডাক্তারদের মাঝে কুইজ প্রতিযোগিতা ও আকর্ষণীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন সহযোগী অধ্যাপক ডাক্তার সিরাজুস সালেহীন, সহকারি অধ্যাপক ডাক্তার শামসুল, সিনিয়র কনসালটেন্ট ডাক্তার সাহিদুর রহমান খান সহ আরো অনেকে। নিটর চত্বরে বর্ণাঢ্য রেলি ও পরিচালক মহোদয়ের সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
T.A.S / T.A.S
সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন