ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

লেবানন থেকে সোমবার দেশে ফিরছেন ৫৩ বাংলাদেশি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-১০-২০২৪ দুপুর ১২:১১

ইসরায়েলের ব্যাপক হামলার মুখে লেবানন ছাড়ছেন বিভিন্ন দেশের নাগরিকরা। এ অবস্থায় সেখান থেকে ১ হাজার ৮০০ বাংলাদেশিকে ফেরত নিয়ে আসবে সরকার। সব ঠিক থাকলে আগামীকাল (সোমবার) ২১ অক্টোবর প্রথম দফায় ৫৩ জন বাংলাদেশি ফেরত আসবে।

লেবাননে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস বলছে, সোমবার সন্ধ্যা ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন ৫৩ জন। তাদের মধ্যে ৭ জন শিশু ও ৪৭ জন নারী-পুরুষ রয়েছেন।

দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সময় রোববার রাত ১০টা ৫০ মিনিটে বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫৪ জন প্রবাসী বাংলাদেশি সৌদি আরবের শহর জেদ্দার উদ্দেশে রওনা হবেন। তারা রাত ১টা ২০ মিনিটে জেদ্দায় অবস্থান করবেন। সেখান থেকে সোমবার সকাল ৮টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং সন্ধ্যা ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন।

এতে আরও বলা হয়, প্রবাসীরা ভিসা প্রক্রিয়ার অর্ধেক ফি পরিশোধ করেই দেশে ফিরতে পারবেন। এ জন্য তাদের জেনারেল সিকিউরিটি দপ্তরে ৫৫ ডলার সমপরিমাণ অর্থ পরিশোধ করতে হবে। এছাড়া অবৈধ প্রবাসীদের জরিমানা মওকুফ করেছে লেবানন সরকার।

গাজা যুদ্ধের পাল্টাপাল্টি হামলা এখন ছড়িয়েছে লেবাননেও। গত সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে লেবাননে আক্রমণের গতি বাড়িয়েছে ইসরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলে স্থল আক্রমণ শুরুর দুই সপ্তাহ পর ইসরায়েলি সামরিক বাহিনী এলাকা খালি করার নির্দেশে লেবাননের ১২ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে। এমন অবস্থার মধ্যে দেশে ফিরে আসার জন্য আকুতি জানিয়ে আসছেন প্রবাসী বাংলাদেশিরা।

T.A.S / T.A.S

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৪০ সক্রিয় সদস্য গ্রেপ্তার

চমেক হাসপাতালে ইএমজি মেশিন, স্নায়ুর জটিল রোগের সেবা পাবেন রোগীরা

চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর খুন, গ্রেপ্তার ১

আজকের কাজ আজই শেষ করা পবিত্র দায়িত্ব : চট্টগ্রামের ডিসি

অনিয়মের জন্য ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

চট্টগ্রামে শিল্প এলাকা থেকে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

বর্ণবৈষম্য বিলোপ থেকে বিশ্ব এখনো অনেক দূরে : আইরিন খান

শেখ হা‌সিনা বাংলাদেশে আসার আর কোনো চান্স নাই : হুমায়ুন ক‌বির

দ. কোরিয়া যাচ্ছেন হুমায়ুন, প্রেসিডেন্টকে ঢাকা সফরের আমন্ত্রণপত্র দেবেন

ইতালি নেওয়ার কথা বলে মিশরে নির্যাতন-দেহব্যবসা, চক্রের মূলহোতা গ্রেপ্তার

তথ্য কমিশন গঠনে অন্তর্বর্তী সরকার ব্যর্থ, একই পথে বর্তমান সরকার : টিআইবি

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ