ডিসেম্বর থেকে পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধে আগামী ডিসেম্বর থেকে মার্কেটে অভিযান পরিচালনা করা হবে। রোববার (২০ অক্টোবর) দুপুরে পরিবেশ অধিদপ্তরের এক মতবিনিময় সভায় এ সব কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, আগামী ১ নভেম্বর থেকে সুপার শপেও অভিযান পরিচালনা করা হবে।
পরিবেশ উপদেষ্টা বলেন, জাতি হিসেবে নিজেদেরই সিদ্ধান্ত নিতে হবে পলিথিন ব্যাগ ধরে রাখা হবে না কি বাদ দেব। উৎপাদনকারীর জন্য যেমন এটি নিষিদ্ধ, ব্যবহারকারীর জন্যও নিষিদ্ধ, তাই ব্যবহার করাও বন্ধ করতে হবে।
তিনি আরও বলেন, পলিথিন কারখানার অনুমোদন নেই, আর এসব কারখানায় শুধু পলিথিন শপিং ব্যাগই তৈরি করা হয়, তা ঠিক নয়। এর আজুহাত সামনে এনে সংশ্লিষ্টদের রুটি-রুজি চলে যাবে তা ঠিক নয়। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ প্লাস্টিকমুক্তকারীদের পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি।
T.A.S / T.A.S
এইচএসসিতে ভালো ফল, ৩০ শিক্ষার্থীর কাছে ডিসি ফরিদার চিঠি
৩ বছর পরপর বাইসাইকেল পাবেন গ্রাম পুলিশ সদস্যরা
শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের ই-মেইল পেয়েছে ঢাকা
জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস অব এডিনবার্গ সোফির সাক্ষাৎ
শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে
ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি
হুমায়ুন কবিরের সঙ্গে ফিলিস্তিনের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
'পাসপোর্ট নয়, বন্দি বিনিময় চুক্তিতেই শেখ হাসিনাকে ফিরতে হবে'
আইজিপির সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ
জুমাদাল আখিরাহ মাসের তারিখ নির্ধারনের সভা মঙ্গলবার
ঢাকায় আইএফআরসির নতুন প্রতিনিধি সেভাল গুজেলকিলিঞ্চ
যে কারণে যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন প্রত্যাখ্যান হতে পারে