চেয়ারে বসা নিয়ে সংঘর্ষের জেরে নরসিংদীতে ছাত্রদলের ৭ নেতাকে বহিষ্কার
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে নরসিংদীতে ছাত্রদলের ৭ নেতাকে বহিষ্কার করা হয়েছে। গত শনিবার (১৯ অক্টোবর) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত বহিষ্কারের সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নরসিংদী জেলা শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন জাপ্পি, নরসিংদী সরকারি কলেজ ছাত্রনেতা তৌসিফ ও শুভ এবং নরসিংদী শহর ছাত্রনেতা জিসান আদনান সানি, সোহেল রহমান শুভ, সাজ্জাদ হোসেন ও সিয়াম সরকারকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন। ছাত্রদলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের তাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন তাঁরা।
উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে চেয়ারে বসা নিয়ে নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন জাপ্পির সমর্থকদের মধ্যে তর্কাতর্কি হয়। এরপর ঘটনাটি সংঘর্ষ, হামলায় রূপ নেয়। এ সময় দুই গ্রুপের ১৪ জন আহত হয়েছে বলে জানা গেছে।
T.A.S / T.A.S
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু