নরসিংদীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিদর্শন
নরসিংদীতে সোমবার (২১ অক্টোবর) নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি তদারকিকরণের বিশেষ টাস্কফোর্সের অভিযানের অংশ হিসেবে নরসিংদী জেলার বড় বাজারে মুদি দোকান, কাঁচাবাজার, পেঁয়াজের আড়ত, চালের আড়ত, ডিম, মাছ ও মুরগির দোকান পরিদর্শন করা হয়।
এ সময় নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) অনির্বাণ চৌধুরী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ছাইফুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা মো. ফয়সাল আযম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুর রহমান, কৃষি বিপণন কর্মকর্তাসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে বিক্রেতাদের দৈনিক ক্রয় রসিদ ও মূল্যতালিকা প্রদর্শনের বিষয়টি লক্ষ্য করা হয় এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় করার নির্দেশনা প্রদান করা হয়।
T.A.S / জামান
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু