ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

ব্যারিস্টার সুমনের ১০ দিনের রিমান্ড আবেদন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-১০-২০২৪ দুপুর ১১:১৪

যুবদল নেতা ও মিরপুরের বাঙালিয়ানা ভোজের সহকারী বাবুর্চি হৃদয় মিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে মিরপুর মডেল থানায় দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম এ রিমান্ড আবেদন করেন।

এদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে রিমান্ডের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে সোমবার রাত দেড়টার দিকে মিরপুর-৬ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা যায়- বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই হৃদয় জুমার নামাজ আদায় করে মিরপুর-১০ নম্বরে এলাকায় গিয়ে গুলিবিদ্ধ হন। তিনি হবিগঞ্জের মাধবপুর ১০নং হাতিয়াইন ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি। এ ঘটনায় করা মামলায় তিনি ২৩ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় মামলা করেন। মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি ব্যারিস্টার সুমন।

T.A.S / T.A.S

আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম

গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী

ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন

বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ঢাবিতে ককটেল বিস্ফোরণ, যুবক আহত

কড়াইল বস্তির উন্নয়নে অর্থায়নে সম্মত এডিবি

শেখ হাসিনাকে ‘ট্রাম্পকার্ড’ বানিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে

‘স্ত্রীর সাথে ভিডিও কলে কথা বলছিলাম, হঠাৎ বিস্ফোরণ ঘটে’

স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট দিয়েছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী

অনলাইন প্রতারণার মাধ্যমে ২৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

‘আ. লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয়, তবে দলীয় কর্মসূচিতে না’

ডিসেম্বরের মধ্যে সিইপিএর খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া