ঢাকা রবিবার, ৫ জুলাই, ২০২৬

গবাদিপশুর সাথে পানিবন্দি মানুষের বসবাস

মনিরামপুরে জলাবদ্ধ ভবদহ এলাকায় বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সংকট


অশোক কুমার বিশ্বাস, মনিরামপুর photo অশোক কুমার বিশ্বাস, মনিরামপুর
প্রকাশিত: ২৩-১০-২০২৪ দুপুর ৩:৩৯

পানিবন্দি ভবদহ বিলপাড়ের দুর্গত মানুষ রাস্তার উপর টংঘর বানিয়ে গবাদিপশুর সাথে চলছে বসবাস ও খাওয়া-দাওয়া। শৌচাগার ও টিউবওয়েল পানিতে তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। একই সাথে গোখাদ্যেরও সংকট দেখা দিয়েছে। পাশাপাশি প্রাকৃতিক কাজ সারতেও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এতে চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে ভুক্তভোগী মানুষ।

অবশ্য উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের পক্ষ থেকে ইতোমধ্যে কিছু টিউবওয়েল, স্যানিটেশন স্থাপন করা হলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল বলে ভুক্তভোগীদের দাবি। সম্প্রতি ভারি বৃষ্টি ও উজানের ঢলে বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়ায় জলাবদ্ধ ভবদহ বিলপাড়ের হাজারো মানুষ ঠাঁই নিয়েছে রাস্তার উপর। ভবদহ বিলপাড়ের কমপক্ষে ৩০০ গ্রামের তিন লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে।

সরেজমিন মনিরামপুর উপজেলার লখাইডাঙ্গা, পদ্মনাথপুর, সুজাতপুর, হাটগাছাসহ একাধিক গ্রাম ঘুরে এসব চিত্র চোখে পড়ে। ওই এলাকার অধিকাংশ বাড়ি পানিতে তলিয়ে গেছে। ঘরবাড়িহারা এসব ভুক্তভোগীর অনেকেই মনিরামপুর-নওয়াপাড়া সড়কের উপরে টংঘর বানিয়ে আশ্রয় নিয়েছেন। একটু অবস্থাসম্পন্ন পরিবার যাতায়াতের জন্য বাড়ির উঠানে বাঁশের সাঁকো আর ডিঙি নৌকা বানিয়ে নিয়েছেন। আর অসচ্ছল পরিবারগুলো রাস্তার উপর টংঘর বানিয়ে গৃহপালিত পশুর সাথে দিনাতিপাত করছে। টংঘরের এক পাশে থাকছে গরু-ছাগল এবং আরেক পাশে চৌকি বানিয়ে রাতযাপন করছেন তারা। সেখানেই চলছে খাওয়া-দাওয়া। প্রাকৃতিক কাজ সারতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। ওই অঞ্চলে বিশুদ্ধ খাবার পানিরও তীব্র সংকট দেখা দিয়েছে।

হাটগাছা গ্রামের ফুগী মণ্ডল, মান্দারী মণ্ডল, অধীর মণ্ডল, ক্ষুদেরাম বিশ্বাস, গুরুদাস মণ্ডল, মালতি বালাসহ একাধিক ভুক্তভোগীর সাথে কথা হয়। তারা জানান, আর কতকাল তারা এভাবে কষ্টে দিনযাপন করবেন? ভবদহ দিয়ে পানি সরে গেলে তাদের কষ্ট লাঘব হবে। কিন্তু কেউ তাদের দিকে ফিরে তাকাচ্ছে না। এভাবে বৃষ্টি হলেই বছরের পর বছর পানিবন্দি হয়ে গরু-ছাগলের সাথে আর কতদিন কাটাবেন তারা?

স্থানীয় স্কুলশিক্ষক উৎপাল বিশ্বাস বলেন, ল্যাট্রিন আর খাবার পানির সংকট দেখা দেয়ায় চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে এলাকার মানুষ।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র বিশ্বাস পানিবন্দি মানুষদের বাঁচাতে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোরালো দাবি জানিয়েছেন।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জয়দেব দত্ত জানান, সংকট নিরসনে গত সপ্তাহে দুর্গত এলাকায় ১০টি টিউবওয়েল ও ৪০টি অস্থায়ী ল্যাট্রিন স্থাপনসহ ৫ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট (হ্যালোজেন) বিতরণ করা হয়েছে। তবে এগুলো চাহিদার তুলনায় অপ্রতুল।

T.A.S / জামান

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন