ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

শ্রীপুরে জব্বার সর্দারের স্মরণে লাঠি খেলা অনুষ্ঠিত


রাশিদুল ইসলাম, শ্রীপুর photo রাশিদুল ইসলাম, শ্রীপুর
প্রকাশিত: ৮-১১-২০২৬ দুপুর ৪:৪৬

মাগুরার শ্রীপুরে মরহুম জব্বার সর্দারের স্মরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার বিকেলে উপজেলার আমলসার মাধ্যমিক বিদ্যালয়  মাঠে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মাগুরা ও ঝিনাইদহ জেলার ৮ টি দল অংশগ্রহণ করে। এ্যাডঃ ইমরান শেখের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলম শেখ, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাছান অন্তর ও ইমরান আলী, আমলসার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মোকাদ্দেস শেখ, আমলসার ইউনিয়ন মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক জিহাদ মোল্যা, আমলসার ইউনিয়ন যুবদল নেতা মোঃ জামাল শেখ, কৃষকদল নেতা মোঃ সুফিয়ার শেখসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ খেলায় বাদ্যযন্ত্রের তালে তালে নেচে নেচে লাঠিয়ালরা নিজেদের অঙ্গভঙ্গির মাধ্যমে বাঙালি সংস্কৃতি ও গ্রামীণ জনজীবনের নানা দিক প্রদর্শন করেন। 
 
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ লাঠিখেলাকে আরও আকর্ষণীয় করে তোলে প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ও তাকে আঘাত করতে ঝাঁপিয়ে পড়ার অসাধারণ দৃশ্য। প্রায় হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা দেখতে হাজারো দর্শক উপস্থিত হন। দর্শকদের করতালি আর হৈ-হুল্লোড়ে আরো জাঁকজমকপূর্ণ হয়ে উঠে খেলার আসর। 
 
খেলা উপভোগ করতে আসা দর্শকরা দাবি জানান ঐতিহ্যবাহী এই খেলার আয়োজন যেন প্রতি বছরই অব্যাহত থাকে। আগামী দিনে যেন নতুন প্রজন্ম এ খেলার ঐতিহ্য ধরে রাখতে পারে। এটাই আমাদের প্রত্যাশা। 
 
লাঠি খেলার সভাপতি এ্যাড. মোঃ ইমরান শেখ জানান, আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলাটি প্রায় হারিয়ে বসেছে। তাই খেলার ঐতিহ্য ধরে রাখতে আমাদের গ্রামের মানুষ মিলে এই খেলার আয়োজন করি৷

 ঐতিহ্যবাহী এ লাঠি খেলায় আমলসার ইউনিয়ন ছাড়াও আশপাশের ইউনিয়নের কয়েক শত নারী পুরুষ অংশগ্রহণ করেন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে দুদকের টিম অভিযান

বেড়ায় চিকিৎসার নামে ভুয়া কবিরাজের রমরমা প্রতারণা

শরণখোলায় জলবায়ু ও পরিবেশ বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত

যশোরে ৫০ বোতল উইনকিরিক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অভয়নগরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

বাকেরগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত, শ্রেষ্ঠ সমবায়ীদের সম্মাননা

বরগুনার খাদ্য গুদামের কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ামের অভিযোগ

লালমনিরহাটে আওয়ামী লীগ নেতার যোগসাজশে আইনজীবীর বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ

গোদাগাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

হাতিয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, পুরস্কার ৮৬ হাজার টাকা

চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা মো: ফজলুল হক এর ৩১ তম মৃত্যুবার্ষিকী পালিত

বরিশালে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর