নাচোলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা সমবায় কার্যালয় ও স্থানীয় সমবায়ীদের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নাচোল উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুল মান্নান হোসেন আকন্দ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা বিএনপির সভাপতি এম মজিদুল ইসলাম, নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, উপজেলা জামায়াতের আমির ইয়াকুব আলী, নাচোল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, সমবায় ইন্সপেক্টর রেজা, সহকারী কাম কম্পিউটার অপারেটর আজিজুর রহমানসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা।অনুষ্ঠানে সঞ্চালনা করেন নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার।
উপজেলা সমবায় কার্যালয়ের বাস্তবায়নে দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়।
এমএসএম / এমএসএম
বড়লেখায় পৌর মার্কেটের ছাদ ধসে আহত ৩, ভবন পরিত্যক্ত ঘোষণার দাবি
নাচোলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
উলিপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
রৌমারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন
বাগেরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালন
নিয়ামতপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা প্রদান
তাড়াশে জাতীয় সমবায় দিবস পালিত
চাঁদপুরে ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার, ১৮ ভরি স্বর্ণ উদ্ধার
জয়পুরহাটে ডিসির অপসারণ দাবিতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আলটিমেটাম
টুঙ্গিপাড়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত
সুবর্ণচরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা
ভূরুঙ্গামারীতে ব্যবসায়ী হত্যাচেষ্টা ও ছিনতাইয়ে গ্রেপ্তার ২