বরিশালে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর
পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থানীয় এক যুবককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
ঘটনাটি ঘটেছে রবিবার (৮ নভেম্বর) দুপুরে উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নে।
অভিযানে নুরু মিয়ার ইটভাটা (এসএসবি) ও মক্কা ব্রিকসের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর ঢাকার মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
এ সময় পরিবেশ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীন উপস্থিত ছিলেন।
অভিযানে বরিশাল জেলা পুলিশের বিশেষ টিম ও উজিরপুর ফায়ার সার্ভিসের একটি দল উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর ঢাকার মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার জানিয়েছেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
তারই ধারাবাহিকতায় কয়লার পরিবর্তে লাকড়ি ব্যবহার ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুটি অবৈধ ইটভাটাকে গুড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি কাজে বাঁধা ও মব সৃষ্টির অপরাধে একজনকে আটক করা হয়েছে। আটককৃতর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, একটি দালালচক্রের মাধ্যমে কয়েকজন ব্যক্তি সংশ্লিষ্ট কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীকে নিয়মিত মাসোহারা দিয়ে দীর্ঘদিন ধরে এসব অবৈধ ইটভাটার কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল।
স্থানীয়রা এ অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে দুদকের টিম অভিযান
বেড়ায় চিকিৎসার নামে ভুয়া কবিরাজের রমরমা প্রতারণা
শরণখোলায় জলবায়ু ও পরিবেশ বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত
যশোরে ৫০ বোতল উইনকিরিক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অভয়নগরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত
বাকেরগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত, শ্রেষ্ঠ সমবায়ীদের সম্মাননা
বরগুনার খাদ্য গুদামের কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ামের অভিযোগ
লালমনিরহাটে আওয়ামী লীগ নেতার যোগসাজশে আইনজীবীর বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ
গোদাগাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
হাতিয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, পুরস্কার ৮৬ হাজার টাকা
চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত
সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা মো: ফজলুল হক এর ৩১ তম মৃত্যুবার্ষিকী পালিত