একদিনের ব্যবধানে প্রধান উপদেষ্টার একান্ত সচিবের নিয়োগ বাতিল
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের একান্ত সচিব মোহাম্মদ মোজাম্মেল হকের নিয়োগ বাতিল করা হয়েছে।
বুধবার (২৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে সই করেছেন সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন। এর আগেরদিন মঙ্গলবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে গুরুত্বপূর্ণ ওই পদে তাকে নিয়োগ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চীনে বাংলাদেশের দূতাবাসের মিনিস্টার অ্যান্ড ডেপুটি চিফ অফ মিশন মোহাম্মদ মোজাম্মেল হককে প্রধান উপদেষ্টার একান্ত সচিবের দায়িত্ব পালনের বিষয়টি অনিবার্য কারণবশত বাতিল করা হলো।
মোজাম্মেল হক বর্তমানে বেইজিংস্থ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার ও ডেপুটি চিফ অব মিশন হিসেবে দায়িত্ব পালন করছেন। মহাপরিচালক পদ-মর্যাদার ওই কর্মকর্তা বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ২৫তম ব্যাচের সদস্য। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা সম্পন্ন করে তিনি ফরেন সার্ভিসে যোগ দেন। পেশাগত জীবনে তিনি চীনে উপ-রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা ছাড়াও মেক্সিকো এবং যুদ্ধকবলিত লিবিয়াতে অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ করেছেন।
T.A.S / T.A.S
আজকের কাজ আজই শেষ করা পবিত্র দায়িত্ব : চট্টগ্রামের ডিসি
অনিয়মের জন্য ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
চট্টগ্রামে শিল্প এলাকা থেকে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বর্ণবৈষম্য বিলোপ থেকে বিশ্ব এখনো অনেক দূরে : আইরিন খান
শেখ হাসিনা বাংলাদেশে আসার আর কোনো চান্স নাই : হুমায়ুন কবির
দ. কোরিয়া যাচ্ছেন হুমায়ুন, প্রেসিডেন্টকে ঢাকা সফরের আমন্ত্রণপত্র দেবেন
ইতালি নেওয়ার কথা বলে মিশরে নির্যাতন-দেহব্যবসা, চক্রের মূলহোতা গ্রেপ্তার
তথ্য কমিশন গঠনে অন্তর্বর্তী সরকার ব্যর্থ, একই পথে বর্তমান সরকার : টিআইবি
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ
প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করবে স্থায়ী কমিটি
দলীয় পরিচয় নয়, অপরাধী হিসেবেই ব্যবস্থা : আইজিপি