ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নরসিংদীতে কমিউটার ট্রেন চালু ও আন্তঃনগরের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ২৬-১০-২০২৪ দুপুর ১২:৩৩

নরসিংদী-ঢাকা রেলপথে কমিউটার ট্রেন চালুসহ নরসিংদী স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও নিয়মিত যাত্রীরা। শুক্রবার (২৫ অক্টোবর) বিকালে 'নরসিংদী রেলওয়ে প্যাসেঞ্জার কমিউনিটি ফেসবুক গ্রুপ’ আয়োজিত মানববন্ধনে যাত্রী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

নরসিংদী রেলওয়ে স্টেশন প্লাটফর্মে মিছিল শেষে অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, শিল্পোন্নত নরসিংদী জেলার সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসা, চাকরি, শিক্ষা, চিকিৎসা, বিদেশে গমনসহ কর্মসূত্রে প্রতিদিন হাজারো মানুষকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করতে হয়।

তারা বলেন, নরসিংদীতে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি না থাকাসহ রেলওয়ে কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী নরসিংদী রুটে কমিউটার ট্রেন চালু না হওয়ায় যাত্রীদের দুর্ভোগ বেড়েই চলছে। তাদের ভাষ্য, এক সাবেক মন্ত্রী এসে নরসিংদীর জন্য আলাদা ট্রেন দেয়ার ঘোষণা দিলেও তা বাস্তবায়ন হয়নি। এমনকি কিছুদিন আগে স্টেশনে সাজানো টাইমটেবিলে ‘নরসিংদী কমিউটার’ নাম উল্লেখ করা হলেও বাস্তবে ট্রেনটি চালু হয়নি। অবিলম্বে কমিউটার ট্রেনটি চালু ও সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি জানান বক্তারা।

এমএসএম / জামান

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা