নরসিংদীতে মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় নারী নিহত
নরসিংদীর রায়পুরায় মহাসড়ক পার হওয়ার সময় চলন্ত বাসের নিচে পিষ্ট হয়ে সুমা আক্তার (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় নিয়ন্ত্রণ হারানো বাসে থাকা অন্তত ১০ যাত্রী গুরুতর আহত হন। শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরার মাহমুদাবাদ ডাক্তার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহত সুমা আক্তার রায়পুরা উপজেলা মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ ডাক্তারবাড়ির মো. হাসেন মিয়ার স্ত্রী। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সুমা তার শিশু সন্তানকে নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ ডাক্তারবাড়ি এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস পথচারী মা-ছেলেকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে ওই নারী ঘটনাস্থলেই মারা যান। ওই নারীর সাথে থাকা শিশুটি দৌড়ে নিরাপদে যেতে সক্ষম হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করতে দীর্ঘ এক ঘণ্টার চেষ্টা চালিয়েও ব্যর্থ হন। খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিস ও ভৈরব হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে।
জানা গেছে, বাসটিকে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বাসে থাকা ১০-১৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।
এমএসএম / জামান
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার