ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

মধুপুরে একই ইউনিয়ন থেকে ২৪ ঘন্টায় দুই নারীর লাশ উদ্ধার


মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১০-২০২৪ দুপুর ১২:১৭

টাঙ্গাইলের মধুপুরে একই ইউনিয়ন থেকে গত ২৪ ঘন্টায় দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।ঘটনাটি উপজেলার মহিষমারা ইউনিয়নের। রোববার ভোর রাত তিনটার দিকে মহিষমারা গ্রামের শফিকুল ইসলামের কিশোরী মেয়ে সাদিয়া আফরিন স্বর্ণার 
(১৪) লাশ উদ্ধার করে। 

দুপুরে স্বর্ণার লাশ মর্গে পাঠিয়ে দেয়ার কয়েক ঘন্টা পর শালিকা গ্রামের আনারস বাগানে ফুলবানু (৫৬) নামের আরেক নারীর উপুড় হয়ে পড়ে থাকা লাশের সন্ধান মিলে। ফুলবানু ওই গ্রামের আব্দুল বাছেদ বাচ্চুর স্ত্রী। ২৭ অক্টোবর (রবিবার) রাত সাড়ে ১০ টার দিকে পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।স্থানীয়রা জানান, আব্দুল বাছেদ বাচ্চুর স্ত্রী ফুলবানু গরুর ঘাস কাটতে দুপুরে বাড়ি থেকে বের হয়ে দীর্ঘ সময় নিখোঁজ থাকেন। সন্ধ্যার দিকে বাড়ি থেকে 
প্রায় আধা কি.মি. দূরের পিন্টুদের বাড়ির পিছনের বাগানে উপুড় হয়ে পড়ে থাকা ফুলবানুর লাশ পাওয়া যায়। 

পুলিশে খবর দিলে মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল শেষে রাত সাড়ে ১০ টার দিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

অন্যদিকে মধুপুর থানার আলোকদিয়া পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক আব্দুর রাজ্জাক বাসু জানান, পারিবারিক কলহে বাড়ি ছাড়া হয়ে কালিয়াকৈরের এক গার্মেন্টেসে সাদিয়া আফরিন স্বর্ণা কাজ করতো। কয়েকদিন আগে সেখানে কীটনাশক পানে সে আত্মহত্যার চেষ্টা করে। মির্জাপুর হাসপাতালে চিকিৎসা নিয়ে স্বর্ণা মহিষমারা এলাকায় নানীর বাড়িতে আসে। সেখানে শনিবার মধ্যরাতে তার মৃত্যু হয়। রাত তিনটার দিকে তার লাশ উদ্ধার থানায় এনে (রবিবার) বেলা ১২ টার দিকে মর্গে পোস্ট মর্টেম হয়।

মধুপুর থানার ওসি এমরানুল কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুটি ঘটনার একটি ইউডি মামলা হয়েছে। অপরটির আইনী প্রক্রিয়া হচ্ছে। ময়না তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত সঠিক তথ্য বলা যাচ্ছে না।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম