দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ ও দুই কমিশনার মো. জহুরুল হক ও আছিয়া খাতুন পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তারা। দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ ও দুই কমিশনার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বলে দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।
পদত্যাগের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, কিছুক্ষণ আগে পদত্যাগ করেছি। পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। কেন পদত্যাগ করেছেন- জানতে চাইলে তিনি বলেন, আমি জানি না। পরে কথা বলব। এরপরই ফোন কেটে দেন তিনি। দুপুর ২টা ১০ মিনিটে দুদকের প্রধান কার্যালয় থেকে পুরো কমিশন অফিস ত্যাগ করে।
গত ৩ অক্টোবর দুদক সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিশন ৩ অক্টোবর থেকে কার্যক্রম শুরু করে এবং সংশ্লিষ্ট সব মতামত বিবেচনা করে পরবর্তী ৯০ দিনের মধ্যে কমিশনের প্রস্তুতকৃত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করার কথা রয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় দুর্নীতি দমন কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিতে আসার কথা ছিল দুদক সংস্কার কমিশনের। এর মাঝেই পদত্যাগ করেন তারা।
২০২১ সালের ১০ মার্চ মঈনউদ্দীন আবদুল্লাহ দুদকে চেয়ারম্যান পদে এবং জহুরুল হক কমিশনার হিসেবে যোগ দেন। এর আগে একই বছরের ৩ মার্চ তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। আছিয়া খাতুন সংস্থাটির কমিশনার হিসেবে যোগ দেন ২০২৩ সালের ২ জুলাই। তাকে নিয়োগ দিয়ে ওই বছরের ১৩ জুন প্রজ্ঞাপন জারি করা হয়।
এদিকে, সংস্কার কমিশনের সঙ্গে দুদকের পূর্বনির্ধারিত বৈঠকটি হবে না বলে জানিয়েছেন দুদকের পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন) মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
এমএসএম / জামান
আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম
গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন
বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী
ঢাবিতে ককটেল বিস্ফোরণ, যুবক আহত
কড়াইল বস্তির উন্নয়নে অর্থায়নে সম্মত এডিবি
শেখ হাসিনাকে ‘ট্রাম্পকার্ড’ বানিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে
‘স্ত্রীর সাথে ভিডিও কলে কথা বলছিলাম, হঠাৎ বিস্ফোরণ ঘটে’
স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট দিয়েছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী
অনলাইন প্রতারণার মাধ্যমে ২৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২
‘আ. লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয়, তবে দলীয় কর্মসূচিতে না’