ইবিতে প্রকাশ পেল ছাত্রশিবিরের সভাপতি-সম্পাদকের নাম
ঢাবি, চবি ও জবির পর এবার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারির পরিচয় প্রকাশ্যে এসেছে। সোমবার (২৮ অক্টোবর) সংগঠনটির পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টের মাধ্যমে দুজনের পরিচয় প্রকাশ করে সংগঠনটি। ফেসবুক পোস্ট অনুযায়ী ইবি ছাত্রশিবিরের সভাপতির নাম এইচএম আবু মুসা এবং সেক্রেটারি মাহমুদুল হাসান।
খোঁজ নিয়ে জানা গেছে, সভাপতি আবু মুসা বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি পাবনা জেলার দোগাছী ইউনিয়নের দ্বীপচর গ্রামে। ২০১৪ সালে পাবনা আলিয়া (কামিল) মাদরাসা থেকে দাখিল ও ২০১৬ সালে তামিরুল মিল্লাত কামিল মাদরাসার টঙ্গী শাখা থেকে দাখিল সম্পন্ন করে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।
অপরদিকে সেক্রেটারি মাহমুদুল হাসান ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মাহমুদুল হাসানের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায়। ইতিপূর্বে সভাপতি এবং সেক্রেটারি উভয়ে ইবি শাখার ফাউন্ডেশন সম্পাদক, অর্থ সম্পাদক, এইচআরডি সম্পাদক ও অফিস সম্পাদকের দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।
ইবি ছাত্রশিবির সেক্রেটারি মাহমুদুল হাসান বলেন, স্বৈরশাসকের পতন ছাত্র-জনতাসহ সকল শ্রেণি-পেশার মানুষের আন্দোলনের ফসল। যারা ইন্তেকাল করেছেন, তাদের জন্য শাহাদাতের মর্যাদা কামনা করছি। যারা শহীদ হয়েছেন, কষ্ট করেছেন, ত্যাগ স্বীকার করেছেন তাদের তাদের স্বপ্ন ছিল প্রিয় মাতৃভূমি থেকে বৈষম্য দূরীকরণ। আমরা তাদের স্বপ্ন বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগী হতে চাই। ক্যাম্পাসের সকল সমাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন একসাথে কাজ করে সুন্দর ক্যাম্পাস বিনির্মাণ করতে চাই। আমরা চাই ক্যাম্পাসে সকল শিক্ষার্থীর অধিকার নিশ্চিত হোক, শিক্ষার্থীবন্ধব পরিবেশ তৈরি হোক।
ইবি ছাত্রশিবির সভাপতি আবু মূসা বলেন, আমরা সব সময় প্রকাশিত ছিলাম। ২০১৭ সালের আগস্টে আমরা হল ছেড়েছিলাম কিন্তু আমাদের কার্যক্রম কখনো থেমে ছিল না। মাঝে কিছু সময় আওয়ামী দুঃশাসনের কবলে পড়ে হল ছাড়তে হয়েছিল। পরবর্তীতে ছাত্রদের গণবিল্পবের মধ্যদিয়ে আমরা সুন্দর পরিবেশ ফিরে পেয়েছি।
এমএসএম / জামান
জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার শিক্ষার্থী
গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু
গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত
মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
ওবায়দুর-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের
কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের