ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-১০-২০২৫ দুপুর ৩:৪৩

জুলাই-২০২৪ এর গণঅভ্যুত্থান-পরবর্তী সাংগঠনিক পরিস্থিতি বিবেচনায় তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির (তেকসাস) কার্যক্রম পূর্বের কমিটিতে বৈষম্যের শিকার হওয়া সর্বোচ্চ পরিচালনা পর্ষদ কর্তৃক পরিচালিত হলেও, সংগঠনকে পুনরায় সুসংগঠিত করা ও দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে আগামী সর্বোচ্চ ৩ মাসের জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির উপদেষ্টা মণ্ডলীর সিদ্ধান্তে এ আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।

নবগঠিত কমিটিতে যায়যায়দিন পত্রিকার নয়ন কুমার বর্মনকে আহ্বায়ক এবং আরটিভির মোঃ সাঈদুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে।

১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক– ইসমাইল সরদার (বাংলা এডিশন), আব্দুর রহমান (এনপিবি নিউজ), আব্দুল কাদের (রূপালী বাংলাদেশ) ও সাকিব আহমেদ সোহান (খবরের কাগজ)।

সদস্য– মোঃ সাকিবুল হাসান (একাত্তর টিভি), আবু রায়হান আকাশ (ডেইলী নোট ২৪), মোঃ নিয়াজ করিম রাকিব (সংবাদ টিভি), জান্নাতুন নেছা বুশরা (এনবিবি), মাহির আল মাহবুব (দৈনিক ঘোষণা), মোঃ তুহিন ইসলাম রাতুল (দেশের কন্ঠ) ও মোঃ রাকিব হাসান (আজকের পেপার)।

তেকসাসের নবগঠিত আহ্বায়ক কমিটির দায়িত্ব হবে আগামী তিন মাসের মধ্যে সংগঠনকে সাংগঠনিকভাবে শক্তিশালী করা, সদস্যদের পুনর্গঠন সম্পন্ন করা এবং একটি নির্বাচিত কার্যকরী কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করা।

 

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য