ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা


তরিকুল ইসলাম, জবি photo তরিকুল ইসলাম, জবি
প্রকাশিত: ২০-১১-২০২৫ দুপুর ২:৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন পদপ্রার্থীরা নিজেদের ভাবনা ও পরিকল্পনা তুলে ধরছেন। তারা বিভিন্ন প্রচার মাধ্যমে জকসু নির্বাচনে বিজয়ী হলে ভবিষ্যতে বিশব্বিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কি উদ্যোগ গ্রহণ করবেন সে বিষয়ে কর্মপরিকল্পনা তুলে ধরেন। এর মধ্যে জকসুর কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী অবন্তি রায় তার বক্তব্য প্রকাশ করেছেন। অবন্তি রায় বলেন, তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৭ হাজার শিক্ষার্থীর কন্ঠস্বর হতে চান। জগন্নাথের শিক্ষার্থীরা স্বপ্ন দেখার আগে মেস খুঁজে, টিউশন খুঁজে। অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের তুলনায় জগন্নাথ জন্মলগ্ন থেকে অবহেলিত। তিনি বলেন, আপনার মূল্যবান ভোট আপনি চাইলেই যাকে তাকে দিতে পারেন না, কারণ আপনার জন্য যারা কাজ করতে চায়, যারা কাজ করেছে তাদের আপনি নির্বাচিত করুন। আমাদের মনে রাখতে হবে, জকসু দিয়ে আমাদের কাজ শেষ নয় বরং শুরু। উল্লেখ্য, অবন্তি রায় জগন্নাথ বিশব্বিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ সদস্য (এআরএম), জবিস্থ চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক এবং জগন্নাথ ইউনিভার্সিটি লিও ক্লাবের কোষাধ্যক্ষের দায়িত্বে রয়েছেন। তিনি ক্যাম্পাসের অত্যন্ত পরিচিত একটি মুখ এবং ক্যাম্পাসের প্রত্যেকটি যৌক্তিক আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছেন। এছাড়া তিনি বাঁধন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখ ও জগন্নাথ ইউনিভার্সিটি রিপোর্টার্স ইউনিটির সাথে যুক্ত রয়েছেন।

এমএসএম / এমএসএম

‎দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার'

কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চুড়ান্ত ফলাফলে এগিয়ে ছাত্রীরা

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

হামহাম জলপ্রপাতে আহত ডিআইইউ শিক্ষার্থী, ৯৯৯-এ ফোনের পর উদ্ধার ১০ পর্যটক

সরকারি কলেজের ১৪৫ প্রদর্শককে পদোন্নতি

টিএ চালুর ঘোষণা, স্বতন্ত্র কোডের আশ্বাস—সমাধানের পথে শেকৃবির এএসভিএম সংকট

শহীদের স্মরণে গণ বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলন

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন আইনুল ইসলামের পদত্যাগ, নতুন দায়িত্বে শাওলী মাহবুব

দক্ষতাভিত্তিক শিক্ষার ঘাটতির দায় নীতিনির্ধারকদের

বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশনের নতুন নেতৃত্বে আনোয়ার-ফিরোজ