উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
সি ইউ এলামনাই সোসাইটি উত্তরা কর্তৃক আয়োজিত ৬০তম "চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস" উদযাপিত হয়েছে। গত ১৮ নভেম্বর সন্ধ্যায় উত্তরাস্থ প্যান ডে এশিয়ার হলরুমে। বর্ণাঢ্য এই আয়োজনে তিন শতাধিক সাবেক চবিয়ান উপস্থিত ছিলেন। প্রতি বছরের মত এবারও সিইউ এলামনাই সোসাইটি উত্তরা সফল ও জমকালো আরেকটি আয়োজন সম্পন্ন করলো।
অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে নবীন প্রবীনের এক বিশাল মিলনমেলায় পরিণত হয়েছিল। এই আয়োজনে ১০ম থেকে ৫২তম ব্যাচের প্রাক্তন ছাত্র ছাত্রীরা এই অংশ নেন।
পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানে মুখ্য আয়োজক বিশ্ববিদ্যালয়ের ২২তম ব্যাচের শাহাদাৎ হোসেন। অতঃপর বিভিন্ন ব্যাচের বেশ কয়েকজন চবিয়ান স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানের এই পর্ব উপস্থাপনা করেন ২৪ তম ব্যাচের বিশিষ্ট লেখক মো. ওয়াকিলুর রহমান।
দ্বিতীয় পর্বে ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের এলামনাইদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর ছিল অতিথি শিল্পীদের পরিবেশনায় আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত পরিবেশন করেন শিল্পী পপি নিগার সুলতানা ও তার দল। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট কবি ও গায়ক ১৬তম ব্যাচের মনজু আলম ও ৩১তম ব্যাচের আঙ্গিনা চৌধুরী।
অনুষ্ঠানে কেক কাটায় অংশ নেন আয়োজক কমিটির সদস্যবৃন্দ। এই পর্ব পরিচালনা করেন মূখ্য আয়োজক শাহাদাৎ হোসেন। রাতের খাবার পরিবেশন করার পরে সবচেয়ে আকর্ষণীয় পর্ব ছিল ফ্রি র্যাফেল ড্র। এই পর্বটি পরিচালনা করেন ২৭তম ব্যাচের শাহানারা বেগম স্বপ্না, আঙ্গিনা চৌধুরী ও মোস্তাফিজ তরুণ। লটারিতে পুরস্কার প্রদান করা হয় আয়োজন কমিটি, এমকে ইলেক্ট্রনিকস, হারলেন বাংলাদেশ, ট্রেন্ডজ, কেয়া কসমেটিকস এর পক্ষ থেকে।
শুধু উত্তরার নয়, ঢাকায় অবস্হানরত বিভিন্ন অঞ্চল ও সুদূর চট্টগ্রাম থেকে প্রাক্তন শিক্ষার্থীদের প্রাণবন্ত ও সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মত। উপস্থিত ছিলেন সাবেক চাকসু ভিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার ও সাউথইস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ফখরুদ্দীন চৌধুরী, মাজহারুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মমতাজ উদ্দিন পাটোয়ারী, ব্যারিস্টার মোতাসিম বিল্লাহ ফরুকী, ফখরুল ইসলাম, রেজাউল করিম, এম ওয়াই মনসুর ও শাহনাজ হোসাইন সহ প্রায় তিন শতাধিক চবিয়ান এই অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি চবিয়ানদের এক মিলনমেলায় পরিণত হয়েছে।
অনুষ্ঠান আয়োজনে বিশেষ ভূমিকা পালন করেন আয়োজক কমিটির জয়নাল আবেদীন, মেজবাহ নাঈম, এবিএম মহিউদ্দিন, জুয়েল জাকারিয়া, আব্দুল মতিন, আব্দুস সবুর, মহসিন আলম, মাসুদুর রহমান, মুজাহিদুল ইসলাম চৌধুরী ও তামান্না তাসমিয়া তুয়া সহ অনেকে।
সবশেষে ১১তম ব্যাচের জনাব আহসানুল বারীর ধন্যবাদ জ্ঞাপন বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।
Aminur / এমএসএম
দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার'
কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চুড়ান্ত ফলাফলে এগিয়ে ছাত্রীরা
পাবিপ্রবিতে র্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ
পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
হামহাম জলপ্রপাতে আহত ডিআইইউ শিক্ষার্থী, ৯৯৯-এ ফোনের পর উদ্ধার ১০ পর্যটক
সরকারি কলেজের ১৪৫ প্রদর্শককে পদোন্নতি
টিএ চালুর ঘোষণা, স্বতন্ত্র কোডের আশ্বাস—সমাধানের পথে শেকৃবির এএসভিএম সংকট
শহীদের স্মরণে গণ বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলন
পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন আইনুল ইসলামের পদত্যাগ, নতুন দায়িত্বে শাওলী মাহবুব
দক্ষতাভিত্তিক শিক্ষার ঘাটতির দায় নীতিনির্ধারকদের