ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

জবিস্থ চুয়াডাঙ্গা ছাত্রকল্যাণের নেতৃত্বে সজিব ও তরিকুল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-১১-২০২৫ দুপুর ১১:২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদের ২০২৫-২৬ কার্যনির্বাহী পর্ষদের নির্বাচনে সভাপতি হয়েছেন সজিব হোসেন জয় ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. তরিকুল ইসলাম। শনিবার সকাল ৯ টা থেকে রাত ১০ টা পর্যন্ত অনলাইনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন রাতেই ফলাফল ঘোষণা হয়। 
চুয়াডাঙ্গা জেলা ছাত্র কল্যাণের ইতিহাসে প্রথমবারের মতো এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ ভোট পেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য ও ‘দৈনিক সকালের সময়’ এর জবি প্রতিনিধি মো. তরিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফারিজুল ইসলাম। নির্বাচনে মোট ১৩২ জন ভোটারের মধ্যে মোট ১১২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সারাদিনব্যাপী শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষে শনিবার রাতে ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি পদে নির্বাচিত মো. সজিব হোসেন ৮৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. হাসানুজ্জামান পেয়েছেন ২৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে মো. তরিকুল ইসলাম পেয়েছেন ৯১ টি। অপর দুই প্রতিদ্বন্দ্বী এসপি প্রদীপ পেয়েছেন ১৬ ভোট এবং মো. আরিফুল ইসলাম পেয়েছেন ৫ ভোট। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে রেদওয়ান ইসলাম, অফিস সম্পাদক পদে ইসমাইল হোসেন, অর্থ সম্পাদক পদে সাব্বির আহমেদ সুইট ও প্রচার সম্পাদক পদে তাশরিফ আহমেদ নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত সভাপতি সজিব হোসেনের জয় বলেন, “শিক্ষার্থীদের ভালোবাসা আমাকে আরও দায়িত্বশীল করবে। সকলকে সাথে নিয়ে চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই”।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম বলেন, চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীদের আস্থা ও সক্রিয় অংশগ্রহণে আমরা শান্তিপূর্ণ, স্বচ্ছ ও উৎসবমুখর একটি নির্বাচন সম্পন্ন করতে পেরেছি। এই বিজয় কোনো ব্যক্তির নয় এটি আমাদের জেলার সকল শিক্ষার্থীর সম্মিলিত সাফল্য। নির্বাচন পরিচালনা কমিটি ও উপদেষ্টামণ্ডলীর সহযোগিতা এ প্রক্রিয়াকে আরও সুন্দর ও শৃঙ্খলাবদ্ধ করেছে।
নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে আমি আশ্বস্ত করতে চাই যে, সংগঠনকে আরও শৃঙ্খলাবদ্ধ ও সক্রিয় করতে আমরা আন্তরিকভাবে কাজ করবো। শিক্ষার্থীদের একাডেমিক ও ব্যক্তিগত সমস্যায় পাশে থাকা, তাদের মেধা ও ক্যারিয়ার বিকাশে উদ্যোগ নেওয়া এবং সংগঠনের ভেতরে ঐক্য ও স্বচ্ছতা বজায় রাখা আমাদের প্রধান দায়িত্ব। আমি বিশ্বাস করি, আপনাদের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ আগামী দিনে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।”

Aminur / Aminur

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

‘রেডিওলজিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রকৃত বয়স নির্ধারণ করা হোক’: অপ্রতিমের বাবা

ইউজিসির গবেষণা অর্থায়ন নির্দেশিকার বৈষম্যমূলক বিধান প্রত্যাহারের দাবিতে পাবিপ্রবি শিক্ষকদের মানববন্ধন

ডিআইইউ ইংলিশ ক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি রনি সম্পাদক মাহমুদুল

‎কুবির রসায়ন বিভাগের ৪১ শিক্ষার্থীকে বিসিকের ৫ দিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ