ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বাকৃবিতে শীতকালীন সবজি বীজের জীবাণু সনাক্তকরণ ও সংরক্ষণে দিনব্যাপী প্রশিক্ষণ


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬-২-২০২৬ দুপুর ৪:২

কৃষিতে সুস্থ ও রোগমুক্ত বীজ ব্যবহারের গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। ‘শীতকালীন সবজি বীজের জীবাণু সনাক্তকরণ, দমন এবং সংরক্ষণ’ শীর্ষক এ প্রশিক্ষণে অংশ নেন ময়মনসিংহের বিভিন্ন এলাকার কৃষকরা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারে এ কর্মশালার আয়োজন করা হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকরা শীতকালীন সবজি বীজে রোগ সনাক্তকরণ, রোগ প্রতিরোধে উপযুক্ত ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি সংরক্ষণ কৌশল সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান এবং উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক ড. ইসলাম হামিম। এছাড়া উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহাজাহান মঞ্জিল, অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রফেসর গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সিনিয়র সায়েন্টিফিক অফিসার কৃষিবিদ ড. পূর্ণিমা দে। স্বাগত বক্তব্য দেন সিনিয়র সায়েন্টিফিক অফিসার ও কোর্স কো-অর্ডিনেটর কৃষিবিদ ড. মো. মাহমুদুল হাসান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, মানসম্মত ও রোগমুক্ত বীজ কৃষি উৎপাদন বৃদ্ধির মূল ভিত্তি। টেকসই কৃষি ব্যবস্থার প্রথম ধাপই হলো সুস্থ বীজ নিশ্চিত করা। তিনি উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তন ও রোগবালাই বৃদ্ধির প্রেক্ষাপটে বীজের স্বাস্থ্য সুরক্ষা এখন সময়ের দাবি। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা বৈজ্ঞানিক পদ্ধতিতে বীজের জীবাণু শনাক্ত, দমন ও সংরক্ষণে সক্ষম হবেন।

তিনি আরও আশা প্রকাশ করেন, সীড প্যাথলজি সেন্টারের কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রম আরও গতিশীল হবে। প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকরা মাঠপর্যায়ে অর্জিত জ্ঞান প্রয়োগের পাশাপাশি আশপাশের কৃষকদের মাঝেও তা ছড়িয়ে দেবেন, যা সামগ্রিক কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমএসএম / এমএসএম

গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমাবের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত

মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল

অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল

জোবায়ের-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা