রাজু ভাস্কর্যে ভাষা আন্দোলনভিত্তিক নাটক মঞ্চস্থ
আজ শনিবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ–এর উদ্যোগে রাজু ভাস্কর্য–এর পাদদেশে ভাষা আন্দোলনভিত্তিক একটি নাটক মঞ্চস্থ হয়। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুবাশ্বির মাহমুদ নিবিড়।
প্রদর্শনীর শুরুতে কালো পোশাক পরা অভিনয়শিল্পীরা ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ লেখা প্ল্যাকার্ড হাতে একটি মিছিল নিয়ে মঞ্চে প্রবেশ করেন। ‘কারার ঐ লৌহ কপাট, ভেঙে ফেল কর রে লোপাট’—কাজী নজরুল ইসলাম–এর কালজয়ী কবিতার ছন্দে বিভিন্ন আঙ্গিকের সংমিশ্রণে ভাষা আন্দোলনের পটভূমি ফুটিয়ে তোলা হয়।
নাটকে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ইতিহাসের পাশাপাশি এই সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা এবং বর্তমান প্রজন্মের বাংলা ভাষার প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তোলা হয়।
প্রদর্শনী শেষে নির্দেশক মুবাশ্বির মাহমুদ নিবিড় বলেন, রাষ্ট্রীয় শক্তি ভাষাকে ততক্ষণই ভালোবাসে যতক্ষণ তা নীরব থাকে। ভাষা যখন প্রশ্ন করতে শুরু করে এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, তখনই তাকে দমন করার চেষ্টা করা হয়—নাটকের সূচনাটিও সেখান থেকেই।
সহনির্দেশক নুসরাত জাহান সাদিয়া বলেন, বাংলা ভাষার সৌন্দর্য আমরা এখনো পুরোপুরি উপলব্ধি করতে পারিনি। আমাদের ভাষার লড়াইয়ের কারণেই আজ সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে—এই উপলব্ধি যত গভীর হবে, ততই আমরা নিজের ভাষাকে মর্যাদা দিতে শিখব।
নাটকটি দেখতে আসেন জগন্নাথ হল সংসদের সাহিত্য সম্পাদক কথক বিশ্বাস। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশে নাট্যচর্চায় এক ধরনের খরা চলছে। সেই প্রেক্ষাপটে একুশে ফেব্রুয়ারি কেন্দ্রিক এই আয়োজন নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন উদ্যোগ ভবিষ্যতে শিল্প ও সংস্কৃতি চর্চায় ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
Aminur / Aminur
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা
বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা
কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ
ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট
পবিপ্রবির নেতৃত্বে GST গুচ্ছ ভর্তি পরীক্ষা, শুরু ১৯ মার্চ
শিবিরের নবীনবরণে গোলাম আযমের বই, ‘মতাদর্শ স্বাভাবিকীকরণের চেষ্টা’ অভিযোগ ছাত্রসংগঠনগুলোর