ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

গণমাধ্যম কার্যালয়ে হামলায় ডিআইইউসাস'র উদ্বেগ


ফয়সাল আহমেদ, ডিআইইউ photo ফয়সাল আহমেদ, ডিআইইউ
প্রকাশিত: ২১-১২-২০২৫ রাত ৮:১৩

দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের অফিসে হামলা, অগ্নিসংযোগ এবং নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবীরকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি (ডিআইইউসাস)।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ডিআইইউসাস'র দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পদক মো. ফয়সাল আহমেদ সাক্ষরিত এক বিবৃতিতে ডিআইইউসাস'র সভাপতি কালাম মুহাম্মদ ও সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলামের বরাত দিয়ে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সাংবাদিকের হেনস্তার এ রকম কাপুরুষোচিত আচরণ গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। এটি শুধু একজন সাংবাদিক নয়, গোটা সংবাদমাধ্যমকে হুমকির মুখে ফেলার শামিল।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই। দোষীদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি এ ঘটনায় পুরো গণমাধ্যম সমাজকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) একদল দুর্বৃত্ত শাহবাগ থেকে মিছিল নিয়ে কারওয়ান বাজারের দিকে অগ্রসর হয়। মিছিলটি প্রথম আলো কার্যালয়ের সামনে পৌঁছে ঘেরাও ও বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে রাত পৌনে ১২টার দিকে তারা লাঠিসোটা নিয়ে প্রথম আলো কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে তারা ডেইলি স্টার ভবনের দিকে যায়। সেখানে হামলা ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয়। রাত পৌনে ৩টার দিকে সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবীর হামলার প্রতিবাদ জানাতে ডেইলি স্টার ভবনের সামনে যান। এ সময় হেনস্তার শিকার হন তিনি।

গণমাধ্যম ও সাংবাদিকদের সাথে এরূপ আচরণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ এবং স্বাধীন মত প্রকাশের অন্তরায় বলে জানান ডিআইইউসাস সদস্যরা

এমএসএম / এমএসএম

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা

কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ

ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট

পবিপ্রবির নেতৃত্বে GST গুচ্ছ ভর্তি পরীক্ষা, শুরু ১৯ মার্চ

শিবিরের নবীনবরণে গোলাম আযমের বই, ‘মতাদর্শ স্বাভাবিকীকরণের চেষ্টা’ অভিযোগ ছাত্রসংগঠনগুলোর

২০২৬–২৭ শিক্ষাবর্ষের GST গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু ১৯ মার্চ