ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

ইবিতে নিহত শিক্ষিকার আত্মার মাগফিরাত কামনায় দোয়া


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ৭-৩-২০২৬ দুপুর ১:৩৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ আয়োজন করা হয়।

পূর্বঘোষিত এই আয়োজনে মসজিদের খতীব আশরাফ উদ্দিনের পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মঞ্জরুল হক, প্রক্ট্রর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, ইন্সটিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্সের পলিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, সিনিয়র অধ্যাপক ড. আলিনুর রহমানসহ শিক্ষক ও ছাত্রবৃন্দ।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, 'তিনি অত্যন্ত বিনয়ী ও অমায়িক মানুষ ছিলেন, আমরা একজন আদর্শ মানুষকে হারিয়েছে। তার চলে যাওয়া এই বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। এ ঘটনায় আমাদের সকলকে সজাগ ও একতাবদ্ধ থাকতে হবে। এই হত্যাকান্ডের ঘটনায় মামলা হয়েছে।  সকারের কাছে আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার চাই। বিচার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যা করা দরকার আমরা তাই করবো। তাকে স্বরনীয় রাখতে বিভাগকে সহযোগীতা করবো। আমার প্রশাসন যতদিন আছে আমরা এ পরিবারের সাথে থাকবো। এ ধরনের পরিস্থিতি যেন আর না এজন্য সকলের সজাগ থাকতে হবে। আমরা যেনো পারস্পরিক সহমর্মিতা ভালোবাসা বজায় রাখতে পারি।

উল্লেখ্য যে, বুধবার (৪ মার্চ) বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে ছুরিকাঘাত করে আত্মহননের চেষ্টা করেন একই বিভাগের সাবেক কর্মচারী ফজলুর রহমান। খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়ের রক্তাক্ত দেহ উদ্ধার করে। পরে তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক শিক্ষিকা আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিন বৃহস্পতিবার সকাল ১০ টায় ময়নাতদন্ত করা হয়। পরে তার লাশ জানাজার উদ্দেশ্যে কুষ্টিয়া পৌর ঈদগাহ মাঠে নিয়ে যাওয়া হয়। বাদ যোহর জানাজা শেষে তার লাশ পৌর গোরস্থানে দাফন করা হয়।

এমএসএম / এমএসএম

‎দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার'

কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চুড়ান্ত ফলাফলে এগিয়ে ছাত্রীরা

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

হামহাম জলপ্রপাতে আহত ডিআইইউ শিক্ষার্থী, ৯৯৯-এ ফোনের পর উদ্ধার ১০ পর্যটক

সরকারি কলেজের ১৪৫ প্রদর্শককে পদোন্নতি

টিএ চালুর ঘোষণা, স্বতন্ত্র কোডের আশ্বাস—সমাধানের পথে শেকৃবির এএসভিএম সংকট

শহীদের স্মরণে গণ বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলন

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন আইনুল ইসলামের পদত্যাগ, নতুন দায়িত্বে শাওলী মাহবুব

দক্ষতাভিত্তিক শিক্ষার ঘাটতির দায় নীতিনির্ধারকদের

বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশনের নতুন নেতৃত্বে আনোয়ার-ফিরোজ