ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

কম্বাইন্ড ডিগ্রি ইস্যুতে অভিযোগ ‘মিথ্যা ও ভিত্তিহীন’—ডিন অধ্যাপক জাহাঙ্গীরের প্রতিবাদ


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ৫-৩-২০২৬ দুপুর ৪:১৬

সম্প্রতি জাতীয় দৈনিকে 'কম্বাইন্ড ডিগ্রিধারীদের দ্বৈত আবেদন সুযোগ বাতিল' সংক্রান্ত এক প্রতিবেদনে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। তবে তিনি অভিযোগগুলোকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করে আনুষ্ঠানিকভাবে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

প্রতিবাদে ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম জানান, “প্রতিবেদনে ৫০তম বিসিএসে কম্বাইন্ড ডিগ্রিধারীদের দ্বৈত আবেদন সুবিধা বাতিলের ক্ষেত্রে আমার কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা ছিল এমনটা অভিযোগ করা হয় যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। বিসিএস সংক্রান্ত নীতিমালা প্রণয়ন, সংশোধন ও বাস্তবায়নের এখতিয়ার সম্পূর্ণভাবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের। একজন অনুষদ ডিন হিসেবে এ ধরনের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ বা পরিবর্তনে আমার কোনো প্রশাসনিক ক্ষমতা বা প্রভাব নেই।”

তিনি আরও বলেন, “আমি বরাবরই শিক্ষার্থীদের ন্যায্য সুযোগ নিশ্চিত করার পক্ষে ছিলাম। শিক্ষার্থীদের পেশাগত অগ্রগতি ও প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধিই আমার অগ্রাধিকার। তাদের সুযোগ সীমিত করার প্রশ্নই ওঠে না।”

তিনি অভিযোগ করেন, “একদল স্বার্থনেসি মহল আমার এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ করতে অপচেষ্টায় লিপ্ত। প্রকাশিত সংবাদটি আমার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে পরিবেশিত হয়েছে।”

এছাড়াও তিনি সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “বিষয়টি যথাযথভাবে যাচাই-বাছাই করে প্রতিবেদন প্রকাশ করুন এবং আমার বক্তব্য সঠিকভাবে উপস্থাপন করুন।”

উল্লেখ্য, ৪৭তম বিসিএসে কম্বাইন্ড ডিগ্রিধারীরা (বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাসবেন্ড্রি) ভেটেরিনারি সার্জন ও সায়েন্টিফিক অফিসার—উভয় পদে একযোগে আবেদন করার সুযোগ পেয়েছিলেন। তবে ৫০তম বিসিএসে এসে সেই সুযোগ বাতিল করা হয়েছে।

সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী একই সঙ্গে দুটি পদে আবেদনের সুযোগ থাকার কথা থাকলেও সর্বশেষ বিজ্ঞপ্তিতে তা আর রাখা হয়নি। বিষয়টি প্রকাশ্যে আসার পর শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র আলোচনা-সমালোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য