ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

নারী হেনস্তার অভিযোগে ৩ ঢাবি শিক্ষার্থী বহিষ্কার


রাজেদুল ইসলাম,  ঢাবি প্রতিনিধি photo রাজেদুল ইসলাম, ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১০-৩-২০২৬ রাত ৮:৩৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক-শিক্ষার্থী কেন্দ্র (টিএসসি) এলাকায় গভীর রাতে দুই নারীকে হয়রানির অভিযোগে তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য সাময়িক বহিষ্কার করেছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার তদন্তে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতেই এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন— থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শাহরিয়ার ইসলাম তুষার, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের রাকিব আহমেদ এবং দর্শন বিভাগের শাহরিয়ার তানজিল।
ঘটনাটি ঘটে গত ২৪ ফেব্রুয়ারি ভোররাত প্রায় সাড়ে ৩টার দিকে। জানা যায়, পুরান ঢাকায় সেহরি খাওয়ার পর দুই নারী ও তাদের দুই পুরুষ বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে রাজু ভাস্কর্যের কাছে দাঁড়িয়েছিলেন। এ সময় সেখানে উপস্থিত কয়েকজন তাদের সঙ্গে অসদাচরণ ও হয়রানিমূলক আচরণ করে বলে অভিযোগ ওঠে। ঘটনার পর ওই দুই নারীর সঙ্গে থাকা দুই পুরুষ বন্ধু বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দেন এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বহিষ্কৃতদের মধ্যে শাহরিয়ার তানজিল জাতীয়তাবাদী ছাত্রদলের স্যার এ এফ রহমান হল শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরে ঘটনাটির সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ২৮ ফেব্রুয়ারি ছাত্রদল তাকে সংগঠনের সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করে।
সংগঠনের এক বিবৃতিতে জানানো হয়, সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরমান / আরমান

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা

কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ

ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট

পবিপ্রবির নেতৃত্বে GST গুচ্ছ ভর্তি পরীক্ষা, শুরু ১৯ মার্চ

শিবিরের নবীনবরণে গোলাম আযমের বই, ‘মতাদর্শ স্বাভাবিকীকরণের চেষ্টা’ অভিযোগ ছাত্রসংগঠনগুলোর

২০২৬–২৭ শিক্ষাবর্ষের GST গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু ১৯ মার্চ