বুটেক্স ক্যারিয়ার ক্লাবের প্রথম ম্যাগাজিন ‘টেক্সিলারেট-২০২৫' প্রকাশ
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে প্রকাশিত হয়েছে তাদের প্রথম ম্যাগাজিন 'টেক্সিলারেট-২০২৫'। ম্যাগাজিনটির প্রথম মোড়ক উন্মোচন করেন বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। গত ২৩ ফেব্রুয়ারি উপাচার্যের কার্যালয়ে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
বুটেক্স ক্যারিয়ার ক্লাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ক্যারিয়ার পরিকল্পনা ও বিভিন্ন কর্পোরেট দক্ষতা অর্জনে সহায়তা করার লক্ষ্যে কাজ করে আসছে। বিভিন্ন ওয়ার্কশপ , সেমিনার, কর্পোরেট সেশন এবং অ্যালামনাই নেটওয়ার্কিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করাই ক্লাবটির মূল লক্ষ্য। সেই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতনতা ও সৃজনশীলতা তুলে ধরতেই প্রকাশ করা হয়েছে ক্লাবটির প্রথম ম্যাগাজিন “টেক্সিলারেট-২০২৫”।
ম্যাগাজিনটিতে মূলত টেক্সটাইল ইন্ডাস্ট্রির বিভিন্ন সফল ও সুপরিচিত ব্যক্তিবর্গের লেখা স্থান পেয়েছে, যেখানে তারা তাদের ক্যারিয়ার যাত্রা, উন্নতি এবং টেক্সটাইল খাত নিয়ে নিজেদের ভাবনা তুলে ধরেছেন। এছাড়াও বুটেক্সের বিভিন্ন বিভাগের ডিন, শিক্ষক, সাধারণ শিক্ষার্থী ও ক্লাব সদস্যদের লেখায় ক্যারিয়ার, ক্লাবের কার্যক্রম এবং ভবিষ্যৎ প্রত্যাশার বিষয়গুলো উঠে এসেছে। ম্যাগাজিনটিতে গত বছরের ক্যারিয়ার ক্লাবের বিভিন্ন কার্যক্রম যেমন ওয়ার্কশপ, সেমিনার, প্রতিযোগিতা এবং ক্যারিয়ার ফেয়ারের বিবরণও তুলে ধরা হয়েছে।
ম্যাগাজিনটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে ক্লাবটির সহ-সভাপতি তাসকিয়া আহমেদ রূপন্তী। সমন্বয়কের দায়িত্বে জান্নাতুল মাওয়া ইমু ও জাহিদুল ইসলাম, সহযোগী সম্পাদক হিসেবে বায়েজিদ আহাম্মেদ ও রাতুল সাহা এবং সম্পাদনা বোর্ডে ফাহাদ হোসেন ইমন ও মো. হাসিবুর রহমান ছিলেন। প্রচ্ছদ ডিজাইনে আরাফাত আহমেদ মাহিন ও আবদুল্লাহ আররাফি তালুকদার এবং ডিজাইনার হিসেবে তাসনিমুল হাসান তামিম, মো. আল-আমিন ও মো. শফিউল সাদিক কাজ করেন। এছাড়া প্রুফ রিডিং বোর্ডে ছিলেন সাঈদ ফাতিন, সিয়াম সাদি, মো. রুবায়েত রশিদ ও নাজরানা মাহনাজ দিবা। আর এই কাজের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্লাবটির সভাপতি মো. তানবিরুল ইসলাম জিয়ান ও সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার আলম পাবেল।
ম্যাগাজিনটির সম্পাদকের দায়িত্বে থাকা তাসকিয়া আহমেদ রূপন্তী বলেন, "প্রথমবারের মতো এই ম্যাগাজিন প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। দীর্ঘদিন ক্লাব সদস্যদের প্রচেষ্টার পর অবশেষে নির্ধারিত সময়ে এই ম্যাগাজিনটি প্রকাশ করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও প্রতি প্যানেলের অধীনে নিয়মিতভাবে টেক্সিলারেট ম্যাগাজিনের নতুন সংস্করণ প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। এতে যেমন ক্লাবের বার্ষিক কার্যক্রমগুলো সুন্দরভাবে লিপিবদ্ধ করা সম্ভব হবে, পাশাপাশি ক্যারিয়ার সম্পর্কিত বিভিন্ন দিকনির্দেশনামূলক লেখনী শিক্ষার্থীদের একাডেমিক জীবন ও ইন্ডাস্ট্রির মধ্যে থাকা ব্যবধান কিছুটা হলেও কমিয়ে আনবে বলে আমি আশা করি।"
ম্যাগাজিনটির বিষয়বস্তু সম্পর্কে ক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার আলম পাবেল বলেন, "আমরা আমাদের ম্যাগাজিনে চেষ্টা করেছি বর্তমান টেক্সটাইল ইন্ডাস্ট্রির গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে শিক্ষক, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ইন্ডাস্ট্রি লিডার এবং শিক্ষার্থীদের ভাবনা তুলে ধরতে। এখানে সবাই নিজেদের আগ্রহ ও অভিজ্ঞতার জায়গা থেকে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন, যা পাঠকদের জন্য নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করবে বলে আমরা মনে করি।"
ম্যাগাজিন নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ক্লাবের সভাপতি মো. তানবিরুল ইসলাম জিয়ান বলেন, "ক্লাবের ইতিহাসে এটিই আমাদের প্রথম ম্যাগাজিন। ২৪এর জুলাই পরবর্তী সময়ে আমাদের ক্লাব নতুনভাবে সক্রিয় হয়ে ওঠে এবং এ সময়ে নানা প্রোগ্রাম, সেশন ও গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয় বুটেক্স 'ক্যারিয়ার ফেয়ার ২০২৫' যার মধ্যে অন্যতম। ভবিষ্যৎ নেতৃত্বকে উদ্বুদ্ধ করার জন্য এসব কার্যক্রম গুছিয়ে লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা থেকেই এই ম্যাগাজিন প্রকাশের উদ্যোগ নেওয়া হয়।প্রথমবার এমন একটি উদ্যোগ বাস্তবায়ন করা সহজ ছিল না। তবে ক্লাবের সদস্যদের সম্মিলিত টিমওয়ার্কের মাধ্যমেই আমরা এই চ্যালেঞ্জ অতিক্রম করতে পেরেছি।"
এমএসএম / এমএসএম
বুটেক্স ক্যারিয়ার ক্লাবের প্রথম ম্যাগাজিন ‘টেক্সিলারেট-২০২৫' প্রকাশ
আজ থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা।
ইবিতে শিক্ষিকা হত্যার অভিযোগে তিনজন সাময়িক বহিষ্কার
ইবিতে নিহত শিক্ষিকার বিচার দাবিতে মানববন্ধন
ইবিতে নিহত শিক্ষিকার আত্মার মাগফিরাত কামনায় দোয়া
ইবিতে কর্মচারীর ছুরিকাঘাতে ইবি শিক্ষিকার মৃত্যু
কম্বাইন্ড ডিগ্রি ইস্যুতে অভিযোগ ‘মিথ্যা ও ভিত্তিহীন’—ডিন অধ্যাপক জাহাঙ্গীরের প্রতিবাদ
পবিপ্রবির বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের নতুন ডিন প্রফেসর ড. হাসান উদ্দিন
পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে কেন্দ্র কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী
ইবিতে 'ইসলামিক ফাউন্ডেশন কর্নার' উদ্বোধন
কম্বাইন্ড ডিগ্রিধারীদের দ্বৈত আবেদন সুযোগ বাতিল: ডিন অধ্যাপক জাহাঙ্গীরকে ঘিরে অভিযোগ
সাইটেশন জালিয়াতি করে ‘উপ-উপাচার্য’ পদে পবিপ্রবির ড. হেমায়েত