টানা ১৭ দিনের ঈদের ছুটিতে যাচ্ছে পবিপ্রবি
পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে টানা ১৭ দিনের ছুটি পাচ্ছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)–এর শিক্ষার্থীরা।
আগামী ৯ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়ন এবং পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত সময় পর্যন্ত ক্লাস কার্যক্রম স্থগিত রাখা হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে এবং প্রয়োজন অনুযায়ী একজন কর্মকর্তা ও একজন কর্মচারী দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, ছুটি শেষে ২৬ মার্চ থেকে পুনরায় একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
এমএসএম / এমএসএম
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য
দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা
Link Copied