জাবিতে চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন নেতৃত্বে রিয়াদ-তানভীর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত চট্টগ্রাম জেলার শিক্ষার্থীদের প্লাটফর্ম চট্টগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন ৪৯ তম আবর্তনের শিক্ষার্থী শাহরিয়ার নাজিম রিয়াদ এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন একই ব্যাচের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী তানভীর মাহতাব চৌধুরী।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সাবেক সভাপতি মাহমুদুল হাসান এ কমিটি ঘোষণা করেন। নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর খুব দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান তিনি।
জেলা সমিতির কার্যক্রম ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে নবনির্বাচিত সভাপতি শাহরিয়ার নাজিম রিয়াদ বলেন, “প্রতিবারের মতো এবারও চট্টগ্রাম থেকে আগত শিক্ষার্থী ও ভর্তি পরীক্ষার্থীদের কল্যাণে কাজ করার পরিকল্পনা রয়েছে। ইনশাআল্লাহ, এই সংগঠনের কার্যক্রমে নতুন মাত্রা যোগ করে আমরা আরও নতুনত্বের প্রকাশ ঘটাবো। আগামী দিনে চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করা, চট্টগ্রামের মেধাবী ও দেশবরেণ্য ব্যক্তিত্ব এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের ক্যাম্পাসের সম্পর্ক জোরদার করা—এগুলোকে আমরা অগ্রাধিকার দিয়ে কাজ করে যাব।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক তানভীর মাহতাব চৌধুরী বলেন, চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ আমার জন্য এক বিশেষ সম্মান। আপনাদের বিশ্বাস ও ভালোবাসাকে শক্তি হিসেবে নিয়ে আমরা সমিতিকে আরও সংগঠিত, কার্যকর ও শিক্ষার্থীবান্ধব একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলব।
তিনি আরও বলেন, 'ঐক্য, দায়িত্ববোধ ও ইতিবাচক পরিবর্তনের পথে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করছি। ইনশাআল্লাহ, আপনাদের সহযোগিতায় আমরা সফল হবো।'
Aminur / Aminur
আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু
কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড
পেছানো হবে না জবির ভর্তি পরীক্ষা, দুই বিষয়ে ফেল করেও আবেদনের সুযোগ
এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে টানা দ্বিতীয়বার প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ
নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস উদ্যাপন
ইবির বাসে হামলা এবং দেশব্যাপী নাশকতার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ
জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
কুবিতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
ফেসবুক পোস্ট ঘিরে ডিআইইউ প্রক্টরের অপসারণ দাবি, চ্যালেঞ্জ প্রক্টরের
সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মেডিকেল ফিজিক্স দিবস পালন