ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

মহানবী (সা:)কে নিয়ে কটুক্তির অভিযোগে ডিআইইউ শিক্ষার্থীকে ঘিরে উত্তেজনা


ফয়সাল আহমেদ, ডিআইইউ photo ফয়সাল আহমেদ, ডিআইইউ
প্রকাশিত: ১৯-১২-২০২৫ দুপুর ১:৭

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর বিরুদ্ধে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)–কে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা ও ক্ষোভ তৈরি হয়েছে।

অভিযুক্ত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডি–৯৭ ব্যাচের একজন শিক্ষার্থী। অভিযোগ অনুযায়ী, ১৭ ডিসেম্বর (বুধবার) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মন্তব্য অংশে তিনি ইসলাম ধর্ম ও মহানবী (সা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেন।

বিষয়টি জানাজানি হওয়ার পর সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তারা অভিযুক্ত শিক্ষার্থীর ভর্তি বাতিল ও দৃষ্টান্তমূলক আইনগত বিচারের দাবি জানিয়েছেন। এসব দাবিতে আগামীকাল জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থী এক ফোনালাপে বলেন, তিনি রাগের মাথায় মন্তব্যটি করেছিলেন এবং সেটি তার গুরুতর ভুল ছিল। তিনি দাবি করেন, ইসলাম ধর্মের প্রতি তার শ্রদ্ধা রয়েছে এবং এ ঘটনায় তিনি আন্তরিকভাবে অনুতপ্ত।

তিনি আরও জানান, ঘটনার পরপরই সংশ্লিষ্ট মন্তব্য মুছে ফেলেছেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে, তা মেনে নিতে প্রস্তুত আছেন। একই সঙ্গে তিনি বলেন, এ ঘটনার সঙ্গে তার কোনো রাজনৈতিক বা উগ্রবাদী সংগঠনের সম্পৃক্ততা নেই।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত মামলা বা চূড়ান্ত প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি নিয়ে ক্যাম্পাস ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে। শিক্ষার্থীদের ঘোষিত কর্মসূচি ও প্রশাসনের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে সংশ্লিষ্টরা।

এমএসএম / এমএসএম

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা

কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ

ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট

পবিপ্রবির নেতৃত্বে GST গুচ্ছ ভর্তি পরীক্ষা, শুরু ১৯ মার্চ

শিবিরের নবীনবরণে গোলাম আযমের বই, ‘মতাদর্শ স্বাভাবিকীকরণের চেষ্টা’ অভিযোগ ছাত্রসংগঠনগুলোর

২০২৬–২৭ শিক্ষাবর্ষের GST গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু ১৯ মার্চ