ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

‘না’ ভোটের পক্ষে ইসি কর্মকর্তারা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-১০-২০২৪ বিকাল ৬:২৭

‘না ভোটের’ বিধান চালু চান নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনকে এই প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশনের কর্মকর্তারা। 

সংস্কার কমিশনকে দেওয়া লিখিত প্রস্তাবনায় ইসির কর্মকর্তারা উল্লেখ করেন, নির্বাচনে ‘না ভোট’ প্রদানের সুযোগ নাগরিকদের ক্ষমতায়নকে সংহত করবে যা প্রকৃত নেতৃত্ব বাছাই করার সুযোগ সৃষ্টি করবে। আমাদের উন্নত গণতান্ত্রিক চর্চা এগিয়ে নিতে হলে অবশ্যই ‘না ভোট’ এর বিধান চালু রাখতে হবে। এক্ষেত্রে না ভোটের পরিমান সংখ্যাগরিষ্ঠ হলে পুনঃনির্বাচনের ব্যবস্থা আমরা করতে পারবো।

‘না ভোট’এর বিধান পুনরায় চালু করার যৌক্তিকতা হিসেবে ইসি কর্মকর্তারা জানান, সঠিক প্রার্থী বাছাইয়ে রাজনৈতিক দলের দায়বদ্ধতা বৃদ্ধি করবে, প্রার্থীদের ওপর চাপ তৈরি করে, যাতে তারা তাদের নির্বাচনী প্রচারণা এবং কাজের মান উন্নত করে। যদি ভোটাররা দেখে যে কোনো প্রার্থীই যোগ্য নয়, তারা ‘না ভোট’ দিয়ে তাদের অসন্তুষ্টি প্রকাশ করতে পারে, যা পরবর্তী নির্বাচনে প্রার্থীদের দায়িত্বশীল হওয়ার উৎসাহ দেয়। 

এ ছাড়া বিদ্যমান ব্যবস্থায় ভোটাররা যোগ্য প্রার্থী না পেলেও তাদের যে কোনো একজন প্রার্থীকে বাছাই করতে হয় যা এক ধরনের নিয়ন্ত্রিত গণতন্ত্র যা সঠিক নেতৃত্ব নির্বাচনে প্রতিবন্ধক। না ভোটের বিধান চালু করা হলে ভোটাররা এ পরিস্থিতি থেকে মুক্তি পাবে যা তাদের জন্য প্রকৃত গণতান্ত্রিক চর্চার ক্ষেত্র প্রস্তুত করবে।

এমএসএম / এমএসএম

আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম

গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী

ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন

বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ঢাবিতে ককটেল বিস্ফোরণ, যুবক আহত

কড়াইল বস্তির উন্নয়নে অর্থায়নে সম্মত এডিবি

শেখ হাসিনাকে ‘ট্রাম্পকার্ড’ বানিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে

‘স্ত্রীর সাথে ভিডিও কলে কথা বলছিলাম, হঠাৎ বিস্ফোরণ ঘটে’

স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট দিয়েছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী

অনলাইন প্রতারণার মাধ্যমে ২৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

‘আ. লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয়, তবে দলীয় কর্মসূচিতে না’

ডিসেম্বরের মধ্যে সিইপিএর খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া