খালেদা জিয়ার যুক্তরাজ্য সফরে সহযোগিতা করবে সরকার
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার সফর সঙ্গীদের যুক্তরাজ্য সফরের ভিসার জন্য সরকার সহযোগিতা করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (৩০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।
মো. তৌহিদ হোসেনের কাছে জানতে চাওয়া হয়, খালেদা জিয়াকে যুক্তরাজ্যে চিকিৎসার জন্য নেওয়া হবে। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় কী ব্যবস্থা নিয়েছে।
জবাবে উপদেষ্টা বলেন, খালেদা জিয়া চিকিৎসার জন্য যাবেন। সাবেক প্রধানমন্ত্রী হিসাবে যাচ্ছেন বলেই তো তাকে এবং তার টিমকে ভিসার ব্যাপারে সহযোগিতা করা হবে।
তৌহিদ হোসেন বলেন, যুক্তরাজ্যে যাওয়ার পরে আমার তো মনে হয় না তার কোনো সমস্যা হওয়ার ব্যাপার আছে। সেখানে তার নিজস্ব সংগঠন আছে। আমাদের মিশন আছে। যেটুকু নিয়ম অনুযায়ী করার আমরা অবশ্যই করব।
প্রসঙ্গত, খালেদা জিয়া চিকিৎসার জন্য ৭ নভেম্বর যুক্তরাজ্য যাওয়ার কথা রয়েছে। তার সঙ্গে প্রায় ১৫ সদস্যের একটি প্রতিনিধিদলের যুক্তরাজ্য সফরে যাওয়ার কথা শোনা যাচ্ছে।
T.A.S / T.A.S
আজকের কাজ আজই শেষ করা পবিত্র দায়িত্ব : চট্টগ্রামের ডিসি
অনিয়মের জন্য ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
চট্টগ্রামে শিল্প এলাকা থেকে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বর্ণবৈষম্য বিলোপ থেকে বিশ্ব এখনো অনেক দূরে : আইরিন খান
শেখ হাসিনা বাংলাদেশে আসার আর কোনো চান্স নাই : হুমায়ুন কবির
দ. কোরিয়া যাচ্ছেন হুমায়ুন, প্রেসিডেন্টকে ঢাকা সফরের আমন্ত্রণপত্র দেবেন
ইতালি নেওয়ার কথা বলে মিশরে নির্যাতন-দেহব্যবসা, চক্রের মূলহোতা গ্রেপ্তার
তথ্য কমিশন গঠনে অন্তর্বর্তী সরকার ব্যর্থ, একই পথে বর্তমান সরকার : টিআইবি
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ
প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করবে স্থায়ী কমিটি
দলীয় পরিচয় নয়, অপরাধী হিসেবেই ব্যবস্থা : আইজিপি