মধুপুরে পল্লী বিদ্যুতের নতুন লাইন নির্মাণ
রাস্তার দুই সহস্রাধিক গাছ কাটা পড়ার শঙ্কায় এলাকাবাসীরা
টাঙ্গাইলের মধুপুর উপজেলার রক্তিপাড়া- গারোবাজার সড়কের পাশ দিয়ে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় পল্লী বিদ্যুতের নির্মাণাধীন নতুন লাইনের কারণে দুই সহস্রাধিক গাছ কাটা পড়ার শঙ্কা দেখা দিয়েছে।
এ সড়কের আলোকদিয়া ও কুড়ালিয়া ইউনিয়নের শঙ্কিত এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত দিয়ে গাছ কাটা রোধে ব্যবস্থা গ্রহণে অনুরোধ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন এমন লিখিত পাওয়ার কথা স্বীকার করে জানিয়েছেন, যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর জন্য আবেদনটি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
গত ২৯ অক্টোবর এলাকাবাসীর পক্ষে দেয়া ওই আবেদনে বলা হয়েছে ১২/১৩ কিমি এ সড়কের দুই পাশে প্রচুর গাছ লাগানো। বজ্রপাত রোধে লাগানো এই সড়কে অসংখ্য তালের বীজ ইতোমধ্যে গজিয়েছে। বিদ্যুতের লাইন যাওয়ার কারণে দীর্ঘ এ সড়কের বিপুল পরিমাণ গাছ কাটা পড়বে। পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ার শঙ্কা করা হচ্ছে। বন ধ্বংস ও গাছ কাটার কারণে আবহাওয়ার বিরূপ প্রতিক্রিয়ার কথা উল্লেখ করে লিখিত আবেদনে বলা হয়েছে- এতে এলাকার আবহাওয়ার ক্ষতি হবে। তাই গাছ কাটা থেকে বিরত থেকে বিকল্প পথে বিদ্যুত লাইন টানার অনুরোধ তাদের।
রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানের পরীক্ষাগারে কর্মরত ধামাবাশুরি গ্রামের বাসিন্দা অসংখ্য বৃক্ষ রোপণকারী বৃক্ষ প্রেমিক রবিউল আওয়াল জানান, দুই ইউনিয়নের মধ্যদিয়ে যাওয়া এ পুরাতন সড়কের আলোকদিয়া, আমুয়াটা, ধামাবাশুরি, চাপড়ী এলাকায় সরকারি ও ব্যক্তি উদ্যোগে প্রচুর গাছ লাগানো হয়েছে।
একবার দুর্বৃত্তরা গাছ কেটে নেয়ার পর খালি জায়গায় স্থানীয় তরুণদের নিয়ে নতুন করে গাছ লাগানো হয়েছে। বজ্রপাত রোধে তাল বীজ লাগানো হয়েছে। এখন এগুলো কাটা পড়লে এলাকা মরুভূমির আকার ধারণ করবে। কর্তৃপক্ষকে এসব গাছ কাটা রোধের অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, অন্যথায় স্থানীয়রা পরিবেশ রক্ষায় এসব গাছ টিকিয়ে রাখতে যে কোন উদ্যোগ নিতে পারেন।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ মধুপুর জোনাল অফিসের ডিজিএম নুরুল আমিন জানান, একটি প্রকল্পে আরইবি এই নতুন বিদ্যুৎ লাইন তৈরি করছে। উন্নয়ন কাজে এমন ক্ষতি হওয়াটা স্বাভাবিক উল্লেখ করে তিনি আরও জানান, আবেদন হয়েছে, এখন কর্তৃপক্ষ অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করবে।
এমএসএম / এমএসএম
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত