বিদেশি মিশনগুলোতে কূটনীতিকরা কে কোথায় দায়িত্ব পাচ্ছেন
বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোর কিছু পেশাদার কূটনীতিকের দায়িত্ব পরিবর্তন, মিশন পরিবর্তন ও ঢাকায় ফেরানো হচ্ছে। সেই সঙ্গে ঢাকার সদর দপ্তর থেকে কিছু কূটনীতিকে নতুন দায়িত্বে পাঠানো হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, বর্তমানে ডেনমার্কের বাংলাদেশ দূতাবাসে মিনিস্টার (পলিটিক্যাল) এবং হেড অব চ্যান্সারি মুহাম্মদ সাকিব সাদাকাতকে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন করাচির ডেপুটি হাইকমিশনার করার সিদ্ধান্ত হয়েছে।
ভারতের বাংলাদেশ উপ-হাই কমিশন চেন্নাইয়ের উপ-হাইকমিশনার শেলী সালেহীন দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশ সহকারী হাইকমিশন বার্মিংহামে (যুক্তরাজ্য)। অন্যদিকে, বার্মিংহামের সহকারী হাইকমিশনার মো. আলীমুজ্জামান যাবেন চেন্নাইয়ে উপ-হাইকমিশনার হয়ে।
এছাড়া, বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মুহাম্মদ মিজানুর রহমানকে ইস্তাম্বুল বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল করা হচ্ছে।
বাংলাদেশ ডেপুটি হাইকমিশন কলকাতায় বর্তমানে মিনিস্টার (পলিটিক্যাল) এবং হেড অব চ্যান্সারি সিকদার মোহাম্মদ আশরাফুর রহমানকে সদর দপ্তর ঢাকায় ফেরানো হচ্ছে। এছাড়া বাংলাদেশ দূতাবাস মাস্কাটের মিনিস্টার (পলিটিক্যাল) এবং হেড অব চ্যান্সারি মৌসুমী রহমানকেও ঢাকায় ফেরানো হচ্ছে।
বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের পরিচালক সামিয়া ইসরাত রনি এবং আন্তর্জাতিক সংস্থাসমূহ অনুবিভাগের পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ্-আল-মামুনকে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে কাউন্সেলর করে পাঠাচ্ছে সরকার।
জানতে চাইলে ঢাকার এক কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে ঢাকা পোস্টকে বলেন, সরকারের পালাবদলের পর পররাষ্ট্র মন্ত্রণালয় পোস্টিং পলিসি অনুযায়ী মিশনগুলোতে রদবদলের চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের যেসব দূতাবাসে রাষ্ট্রদূত নেই, সেসব দেশে রাষ্ট্রদূত নিয়োগের প্রক্রিয়া চলছে। পাশাপাশি সহকারী হাইকমিশনার পর্যায়ে কিছু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া, নিচের দিকের কিছু পোস্টেও পরিবর্তন আনা হচ্ছে।
T.A.S / T.A.S
আজকের কাজ আজই শেষ করা পবিত্র দায়িত্ব : চট্টগ্রামের ডিসি
অনিয়মের জন্য ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
চট্টগ্রামে শিল্প এলাকা থেকে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বর্ণবৈষম্য বিলোপ থেকে বিশ্ব এখনো অনেক দূরে : আইরিন খান
শেখ হাসিনা বাংলাদেশে আসার আর কোনো চান্স নাই : হুমায়ুন কবির
দ. কোরিয়া যাচ্ছেন হুমায়ুন, প্রেসিডেন্টকে ঢাকা সফরের আমন্ত্রণপত্র দেবেন
ইতালি নেওয়ার কথা বলে মিশরে নির্যাতন-দেহব্যবসা, চক্রের মূলহোতা গ্রেপ্তার
তথ্য কমিশন গঠনে অন্তর্বর্তী সরকার ব্যর্থ, একই পথে বর্তমান সরকার : টিআইবি
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ
প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করবে স্থায়ী কমিটি
দলীয় পরিচয় নয়, অপরাধী হিসেবেই ব্যবস্থা : আইজিপি