ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পিএসজিতেই থাকছেন এমবাপে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩১-৮-২০২১ দুপুর ১১:১৫

প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) চাহিদার সঙ্গে আর পেরে উঠলো না রিয়াল মাদ্রিদ। কয়েক দফায় দাম বাড়িয়েও কাইলিয়ান এমবাপেকে নিজেদের দলে পেলো না স্প্যানিশ ক্লাবটি। চলতি মৌসুমের পুরোটা পিএসজিতেই থাকছেন ২০১৮ বিশ্বকাপের উদীয়মান তারকা।

ফুটবলভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডট কম তাদের প্রতিবেদনে জানাচ্ছে, এমবাপের জন্য ২০০ মিলিয়ন ইউরোর চাহিদা ছিলো পিএসজির। কিন্তু রিয়াল মাদ্রিদ ১৮০ মিলিয়ন ইউরোর বেশি দিতে রাজি নয়। যে কারণে অনেক ইচ্ছে থাকার পরেও রিয়ালে যেতে পারছেন না এমবাপে।

তবে এ মৌসুমে না গেলেও, নতুন মৌসুমে হয়তো বিনা ট্রান্সফার ফি'তেই রিয়ালে যোগ দিতে পারবেন এমবাপে। কেননা ২০২১-২২ মৌসুম পর্যন্তই পিএসজির সঙ্গে চুক্তি রয়েছে তার। যার মানে দাঁড়ায় ২০২২-২৩ মৌসুম শুরুর আগে তিনি নিজের ইচ্ছেমতো ফ্রি ট্রান্সফারেই যেকোনো দলে যোগ দিতে পারবেন।

মঙ্গলবার বন্ধ হয়ে যাচ্ছে চলতি মৌসুমের ট্রান্সফার উইন্ডো। এর মধ্যে এমবাপেকে দলে পেতে দুই দফায় বড় অঙ্কের প্রস্তাবই দিয়েছিল রিয়াল। কিন্তু ১৮০ মিলিয়ন ইউরোর বিশাল অঙ্কের প্রস্তাবেও রাজি হয়নি পিএসজি। তাই আরও এক মৌসুম প্যারিসেই কাটাতে হবে ২২ বছর বয়সী ফুটবলারকে।

অন্যদিকে এমবাপের সঙ্গে নতুন চুক্তি করার জন্য অন্তত ছয়বার প্রস্তাব দিয়েছে পিএসজি। কিন্তু রিয়ালে যাওয়ার জন্য মুখিয়ে থাকা এমবাপে সবগুলো প্রস্তাবই ফিরিয়ে দিয়েছেন। যে কারণে আগামী মৌসুমে ফ্রি-তেই এমবাপেকে ছেড়ে দিতে হবে পিএসজিকে।

জামান / জামান

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি