খারাপ সময়ে বাটলারের পাশে দাঁড়ালেন ব্রুক
গত কয়েক বছর ধরে সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের অন্যতম সেরা ব্যাটার জস বাটলার। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিংয়ে তার ওপরেই সবচেয়ে বেশি ভরসা ছিল ইংলিশ টিম ম্যানেজমেন্টের, তবে সেই আস্থার প্রতিদান দিতে পারেননি অভিজ্ঞ এই ব্যাটার।
চলমান বিশ্বকাপে এখনো পর্যন্ত ব্যর্থ বাটলার। নিজেদের প্রথম ২ ম্যাচে ৪৭ রান করেছিলেন তিনি। কিন্তু পরের ৫ ইনিংসে তার মোট রান ১৫। লম্বা ক্যারিয়ারে এমন খারাপ সময় আর কখনো দেখেননি তিনি।
বাজে সময়ে অধিনায়ক হ্যারি ব্রুককে পাশে পাচ্ছেন বাটলার। ইংল্যান্ড অধিনায়ক বলেন, 'আমার মনে হয়, জসকে একা ছেড়ে দেওয়া উচিত, তার মতো থাকতে দেওয়া উচিত। এই খেলাটায় সর্বকালের সেরাদের একজন সে এবং আমি দেখতে পাচ্ছি, সে ভালো করতে যাচ্ছে (সেমি-ফাইনালে)।'
সেমিতে ভারতের বিপক্ষে খেলবে ইংল্যান্ড। আসরের অন্যতম ফেভারিট স্বাগতিকরা। তাই তাদের বিপক্ষে খেলতে নামাটা বাড়তি চ্যালেঞ্জই। তবে ব্রুক বললেন, তার দল চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছে।
তিনি বলেন, 'আমরা সবাই দারুণ রোমাঞ্চিত। ছেলেদের বেশ কয়েকজনের কাছ থেকেই শুনতে পেয়েছি, ওরা ভারতের সঙ্গেই খেলতে চাইছিল। বিরাট এক উপলক্ষ হতে যাচ্ছে এটি, দুই দলের জন্য প্রচণ্ড চাপেরও। ভারতের সঙ্গে অবশ্যই প্রবল সমর্থন থাকবে এবং আমি নিশ্চিত, আমাদের পাশে খুব বেশি কাউকে পাব না। মাঠে গর্জন থাকবে প্রচণ্ড। তবে আশা করি, আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে পারব।'
এমএসএম / এমএসএম
মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ
হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির
প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের
বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি
জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল
দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি