ভারতীয় ক্রিকেট বোর্ডে নতুন দায়িত্বে জহির
এক সময় পেসারের অভাবে বেশ ভুগেছে ভারত। তবে এখন জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজদের নিয়ে গড়া পেস ইউনিট বেশ শক্তিশালী। শুধু জাতীয় দল নয়, লাইনআপেও ভালো মানের পেসার রাখতে চায় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
তরুণ পেসারদের প্রশিক্ষণ দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে ভারতীয় বোর্ড। এ জন্য দেশটির সাবেক পেসার জহির খানকে দায়িত্ব দেওয়া হয়েছে। বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে (সিওই) পরিচালনা করা হচ্ছে এই কার্যক্রম।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে উদীয়মান পেসারদের নিয়ে বিশেষ এই প্রশিক্ষণ শুরু করেছে বিসিসিআই। বোর্ডের এই উদ্যোগ অবশ্য নতুন নয়। সেন্টার অফ এক্সিলেন্সে এত দিন এই দায়িত্বে ছিলেন ট্রয় কুলি। গত ডিসেম্বরে তার সঙ্গে চার বছরের চুক্তি শেষ হয়েছে বিসিসিআইয়ের। ৬০ বছরের কুলি আর কাজ করতে চান না। তার চুক্তি শেষ হওয়ার পর থেকে সেন্টার অফ এক্সিলেন্সে প্রধান পেস বোলিং কোচ হিসাবে কেউ নেই।
সেন্টার অফ এক্সিলেন্সের প্রধান পেস বোলিং কোচ হিসেবে কাজ করতে আগ্রহীদের কাছ থেকে আবেদনপত্র চেয়েছে বোর্ড। গত ৯ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিসিআই। বিজ্ঞপ্তি দেখে ভিআরভি সিংহ, শ্রীনাথ অরবিন্দসহ আরো বেশ কয়েক জন আবেদন করলেও কাউকে এখনও চূড়ান্ত করেনি বিসিসিআই। এই পরিস্থিতিতে জহিরকে অস্থায়ী ভাবে দায়িত্ব নেওয়ার অনুরোধ করা হয়। ফলে ভারতের সাবেক এই পেসার বোর্ডের অনুরোধে প্রশিক্ষণ দিতে রাজি হয়েছেন।
এমএসএম / এমএসএম
মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ
হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির
প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের
বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি
জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল
দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি