ইয়ামালের হ্যাটট্রিকে বার্সার দাপুটে জয়
ঘরের মাঠে ভিয়ারিয়ালের বিপক্ষে ৪-১ গোলের বড় জয় পেয়েছে বার্সেলোনা। শনিবারের এই ম্যাচে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করে পাদপ্রদীপের আলো কেড়ে নিয়েছেন ১৮ বছর বয়সী তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল।
এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ থেকে ৪ পয়েন্টে এগিয়ে গেল বার্সা।
বর্তমানে বার্সেলোনার সংগ্রহ ৬৪ পয়েন্ট।
বিপরীতে এক ম্যাচ কম খেলে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। সোমবার গেতাফের বিপক্ষে মাঠে নামবে তারা। অন্যদিকে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানেই আটকে রইল ভিয়ারিয়াল।
ম্যাচের ২৮তম মিনিটে ডেডলক ভাঙেন ইয়ামাল।
পেপে গুয়েকে কাটিয়ে বল কেড়ে নেন ফেরমিন লোপেজ, এরপর তার বাড়ানো পাস থেকে নিঁখুত ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন এই তরুণ ফরোয়ার্ড। এর নয় মিনিট পর দেখা যায় এক জাদুকরী মুহূর্ত। ডান প্রান্ত থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগকে বোকা বানিয়ে বাঁকানো শটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ইয়ামাল। দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৯ মিনিট) ভিয়ারিয়ালের হয়ে একটি গোল শোধ করেন গুয়ে।
তবে ম্যাচে ফেরার একাধিক সুযোগ মিস করে সফরকারীরা। ৬৯ মিনিটে পাল্টা আক্রমণে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ইয়ামাল। ম্যাচের একেবারে শেষ দিকে বদলি হিসেবে নামা রবার্ট লেভানদোভস্কি জুল কুন্দের ক্রস থেকে দলের হয়ে চতুর্থ গোলটি করেন।
ম্যাচ শেষে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে ইয়ামাল বলেন, ‘ভিয়ারিয়াল দারুণ দল, তারা লিগ টেবিলের তিনে আছে। দলের জয় এবং নিজের গোল নিয়ে আমি খুবই আনন্দিত।
বল যখন আমার পায়ে থাকে, গন্তব্য আমিই ঠিক করি। ডিফেন্ডার কোন দিকে মুভ করছে তার জন্য অপেক্ষা করে আমি উল্টো পথে এগিয়েছি।’
এমএসএম / এমএসএম
মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ
হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির
প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের
বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি
জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল
দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি