বদলির পরও কাজে যোগ না দেওয়া পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা
এবছরের ৫ আগস্টের পরিবর্তিত পরিস্থিতির পর ২ মাসে বাংলাদেশ পুলিশের অনেক কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। বদলির আদেশে তাদের ‘অবিলম্বে’ যোগদানের কথা বলা হলেও অনেকেই যোগদান করেননি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ সদর দপ্তর।
সম্প্রতি পুলিশ সদর দপ্তরের এক অফিস আদেশে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। আদেশটি স্বাক্ষর করেন পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-১) খন্দকার শামিমা ইয়াছমিন।
আদেশে বলা হয়েছে, সহকারী পুলিশ সুপার (এএসপি) এবং তদুর্ধ্ব যেসব কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে তাদের আগামী ৫ নভেম্বরের মধ্যে পুরোনো কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করতে হবে। কেউ যদি ৫ তারিখের মধ্যে দায়িত্ব অর্পণ না করেন তাদের ৬ নভেম্বর তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) করা হবে।
আদেশে আরও বলা হয়, কোনো অফিসার যদি নির্ধারিত সময়ে নতুন কর্মস্থলে যোগ না দেন স্ব স্ব ইউনিট প্রধানরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ব্যবস্থা নেওয়ার পর বিষয়টি পুলিশ হেডকোয়ার্টার্সে পত্রের মাধ্যমে জানানোর নির্দেশ দেওয়া হয় আদেশে।
T.A.S / T.A.S
আজকের কাজ আজই শেষ করা পবিত্র দায়িত্ব : চট্টগ্রামের ডিসি
অনিয়মের জন্য ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
চট্টগ্রামে শিল্প এলাকা থেকে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বর্ণবৈষম্য বিলোপ থেকে বিশ্ব এখনো অনেক দূরে : আইরিন খান
শেখ হাসিনা বাংলাদেশে আসার আর কোনো চান্স নাই : হুমায়ুন কবির
দ. কোরিয়া যাচ্ছেন হুমায়ুন, প্রেসিডেন্টকে ঢাকা সফরের আমন্ত্রণপত্র দেবেন
ইতালি নেওয়ার কথা বলে মিশরে নির্যাতন-দেহব্যবসা, চক্রের মূলহোতা গ্রেপ্তার
তথ্য কমিশন গঠনে অন্তর্বর্তী সরকার ব্যর্থ, একই পথে বর্তমান সরকার : টিআইবি
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ
প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করবে স্থায়ী কমিটি
দলীয় পরিচয় নয়, অপরাধী হিসেবেই ব্যবস্থা : আইজিপি