ইবিতে ফ্লোর বরাদ্দের চলমান সমস্যার সমাধান
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ, ফোকলোর স্টাডিজ ও চারুকলা বিভাগের স্থায়ী শ্রেণিকক্ষ বরাদ্দের চলামন সংকটময় ইস্যু সমাধান করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।
মঙ্গলবার (৫ নভেম্বর) উপাচার্য, ডিন ও বিভাগের সভাপতিদের উপস্থিততে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে জরুরি সভার মাধ্যমে সমাধানের পথে পৌঁছায় তারা। যৌক্তিক আলোচনার মাধ্যমে মীমাংসা হয়েছে বলে জানা যায়।এর আগে চারুকলা বিভাগের শিক্ষার্থীরা আমরণ অনশনে বসলে ২৪ ঘণ্টার পর উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন তারা। এদিকে শ্রেণিকক্ষ বরাদ্দের দাবিতে আজ ৫ নভেম্বর ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থীরাও অবস্থান কর্মসূচি পালন করে। উদ্ভূত পরিস্থিতির সুরাহা করতে উপাচার্যের ডাকা মিটিং-এ যৌক্তিক সমাধান হয় বলে জানা যায়।
চারুকলার বরাদ্দকৃত রুমগুলোই ফিরে পাচ্ছে বলে নিশ্চিত করেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন।এবিষয়ে চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসান বলেন, আমরা ৪তলায় থাকবো। উপাচার্য, ডিন ও সভাপতিরা মিলে একটা যৌক্তিক সমাধানে আসা হয়েছে। শিক্ষার্থীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি আতিফা কাফি বলেন, আমরা বসে সর্বসম্মতিক্রমে একটা সমাধানে আসার চেষ্টা করেছি। আমরা তো প্রশাসনের বাহিরের কেউ না। ডিন স্যার প্রস্তাব করেছেন এসি সেটআপ করার শর্তে পাঁচ তলায় যেতে। শিক্ষার্থীদের সাথে আলোচনা করে আমরা ৫ তলায় যাব।
এ সম্পর্কে জানতে চাইলে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, চারুকলা বিভাগ বরাদ্দকৃত রুমেই থাকবেন। চতুর্থ তলায় ইসলামের ইতিহাসও আসবেন। বর্তমান তৃতীয় তলায় ডিন অফিস, কনফারেন্স ছিল তা ফোকলোর স্টাডিজ বিভাগকে দেওয়া হবে। আমরা (ডিন অফিস) ৫ম তলায় চলে যাব।
আর বিশ্ববিদ্যালয় কর্তৃক ৫ম তলায় ক্লাসরুমগুলো এসি সেটআপ করে দেওয়ার শর্তে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ ৫ম তলায় যাবেন।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ৬-৭ বছরের দীর্ঘ জটের সমাধান করা হয়েছে। এটা প্রশাসনের কৃতিত্ব। বিভাগের সভাপতিরাও এ বিষয়ে সন্তুষ্ট। যৌক্তিক সমাধান হওয়ায় শিক্ষার্থীদের উশৃংখল পরিবেশ তৈরি না করার আহ্বান করেছেন তিনি।
T.A.S / T.A.S
জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার শিক্ষার্থী
গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু
গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত
মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
ওবায়দুর-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের
কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের