শিলা বৃষ্টিতে ধনবাড়ীর রবি শস্য ও ধানের ক্ষতি
টাঙ্গাইলের ধনবাড়ীতে অসময়ে শিলা বৃষ্টির কারণে রবি শস্যের বেশ ক্ষতি হয়েছে। একই সময়ে আসন্ন কাটার মৌসুমে আমন ধানেরও ক্ষতি হয়েছে অনেক।মঙ্গলবার রাত ১০ টার পরে ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ও বলিভদ্র ইউনিয়নের কয়েকটি গ্রামের উপর দিয়ে বৃষ্টির সাথে ধমকা হাওয়া প্রবল শিলা বৃষ্টি হয়েছে। এ সময় বয়ে যাওয়া ধমকা হওয়ায় মাঠের ধান মাটিতে নুয়ে পড়েছে। বড় বড় শিলায় এলাকায় সদ্য রোপণ করা রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে।
মুশুদ্দি দক্ষিণ পাড়ার সুজন মাহমুদ এক একরের অধিক জমিতে সদ্য আলু বীজ রোপণ করে ছিলেন। মঙ্গলবার রাতের শিলা বৃষ্টিতে প্রায় সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। মধ্য মুশুদ্দি গ্রামের মিজানুর রহমানের ২০ শতাংশ জমির ফুল কপি ও রঙিন ব্রæকলি নষ্ট হয়ে যাওয়ায় তার লাভের স্বপ্ন এবার ভেঙ্গে গেছে। রঙিন ব্রæকলির চারা নষ্ট হয়েছে চাষী মিলন হোসেনেরও। মুশুদ্দি কামার পাড়ার হারুন অর রশীদের ২০ শতংশ জমির আগাম আলু চাষের গতি থামিয়ে দিয়েছে অসময়ের শিলা বৃষ্টি।
বলিভদ্র গ্রামের সেলিমের ধান ও রবি শস্যের ক্ষতি হয়েছে। অনেক চাষীর সদ্য রোপণ করা পিঁয়াজের ক্ষতি হয়েছে। কৃষকগণ জানান, এমন অসময়ে শিরা বৃষ্টি এর আগে আমরা দেখিনি। অন্যান্য বছরের মতো এবারও একই সময়ে চাষ শুরু করে অস্বাভাবিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির সম্মুকীন হলাম।
ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা ফরিদ আহমেদ জানান, রবি শস্য উৎপাদনে বিখ্যাত মুশুদ্দি ইউনিয়নে এবার ১০০ হেক্টরের মতো নানা প্রকারের রবি শস্য ও শাক সবজি আবাদের লক্ষ্য মাত্রা। ইতোমধ্যে ৫০ হেক্টরের মতো জমিতে চাষ হয়ে ছিল। বলিভদ্র ইউনিয়নের লক্ষ্যমাত্রা ৫০ হেক্টরের মতো। ওই ইউনিয়নেও চাষ সম্পন্ন হয়ে ছিল ৫০ শতাংশ। অসময়ে শিলা বৃষ্টিতে অনেক জমির আবাদ করা ফসলের ক্ষতি হয়েছে। বেশির ভাগ জমিতে আবার নতুন করে চাষ করতে হবে।
ধনবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান জানান, ৪ শ হেক্টর আগাম আলু চাষের লক্ষ্যমাত্রায় ইতোমধ্যে ৫০ হেক্টরে চাষ হয়ে ছিল। অসময়ের শিলা বৃষ্টিতে সদ্য রোপণ করা সে সবের বেশ ক্ষতি হয়েছে। কিছু জমিতে নতুন করে চাষ করতে হবে। কম ক্ষতে হওয়া ক্ষেতের যতœ নিলে ক্ষতি পোষানো সম্ভব হবে। এজন্য চাষী পর্যায়ে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার