মনিরামপুর প্রেসক্লাবের কমিটির অভিষেক অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে মনিরামপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অভিষেক অনুষ্ঠিত হয়।
মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান। তিনি বলেন, সমাজের অসংগতি তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা সব থেকে বেশি, আমি প্রত্যাশা করব মণিরামপুরের গণমাধ্যমকর্মীরা তাদের সত্য লেখনীর মধ্য দিয়ে এ উপজেলার সমাজ সংস্কারের কাজে ভূমিকা রাখবে। বহু ত্যাগের মধ্য দিয়ে এ দেশের ছাত্র জনতা একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছে সমাজ সংস্কারের জন্য। তাদের এই কষ্টার্জিত অর্জনকে কোনোভাবেই আমরা বৃথা হতে দেব না।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন দুষ্টুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না, উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. শহীদ ইকবাল হোসেন, জামায়াতে ইসলামীর আমীর লিয়াকত আলী, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব রশিদ আহমদ, ইসলামী আন্দোলনের সভাপতি ইবাদুল ইসলাম মনু ও হেফাজতে ইসলামের সভাপতি আশফাকুল আনওয়ার ইয়ামিন। এসময় অন্যানোর মধ্যে বক্তৃতা করেন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশন এ্যাড. মকবুল ইসলাম, নির্বাচন কমিশনার ফজলুল হক, উপজেলা পেশাজীবি সংগঠনের সভাপতি উবায়দুল্লাহ ও সমন্বয়ক নেতা তাসনিম হাসান বর্ষা। অভিষেক অনুষ্ঠানে কোরআন তেলওয়াত করেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য বোরহান উদ্দীন জাকির ও গীতা পাঠ করেন যুগ্ম সম্পাদক অশোক কুমার বিশ্বাস। অভিষেক অনুষ্ঠানের শুরুতে অতিথিদের সম্মাননা স্বারক প্রদান করা হয়।
T.A.S / T.A.S
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান