ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

মধুপুরে স্থানীয় পর্যায়ে দুর্নীতি বিরোধী শত নাগরিকের শপথ


মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১০-১১-২০২৪ বিকাল ৫:০

টাঙ্গাইলের মধুপুরে দুর্নীতি প্রতিরোধে শপথ নিলেন ছাত্র-শিক্ষক, সাংবাদিকসহ শতাধিক নাগরিক। 

শনিবার (৯অক্টোবর) স্থানীয় ব্র্যাক লানিং সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি’র সহায়তায় সচেতন নাগরিক কমিটি (সনাক), মধুপুর এর আয়োজনে “স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় ও করণীয়” শীর্ষক সভায় তাঁরা এ শপথ নেন। 

সভায় দুর্নীতিবিরোধী স্বেচ্ছাব্রতী সংগঠন সনাক ও ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) এবং তৃণমূল পর্যায়ে কমিউনিটিভিত্তিক একটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর ১৫০ জন সদস্য অংশগ্রহণ করেন।

সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি মো. আব্দুল মালেক এর সভাপতিত্বে সভার মূল আলোচ্য বিষয় তুলে ধরেন টিআইবি প্রধান কার্যালয়ের সিভিক এনগেজমেন্ট বিভাগের কোঅর্ডিনেটর মো. আতিকুর রহমান। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক সহ সভাপতি সাজেদা খাতুন। 

কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য বিষয়ে উপস্থাপন করেন টিআইবি'র কো অর্ডিনেটর-সিই আতিকুর রহমান, সনাক সদস্য মো: বজলুর রশিদ খান, মো: সানোয়ার হোসেন, বাপ্পু মৃ, মোনালিসা সাংমা, ইয়েসের পক্ষ থেকে সহদলনেতা রুহুল আমীন ও সুমি খাতুন, সেলিনা পারভীন, এসিজি সমন্বয়ক পল্লব মৃ, তসিরউদ্দিন তানভীর, হাবিবুর রহমান, মুক্তার হোসেন, রমজান আলী, রেহানা পারভীন, শারমিন আক্তার সহ মোট ৩০জন অভিজ্ঞতা বিনিময়, সফলতা এবং করণীয় সর্ম্পকে মতামত প্রদান করেন। 

সনাক কার্যক্রমের অর্জন, চ্যালেঞ্জ ও উত্তোরণের উপায় তুলে ধরেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর জিনিয়া গ্লোরিয়া ম্রং। আলোচনা শেষে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করা হয়। সভায় আরো উপস্থিত ছিলেন টিআইবি’র ক্লাস্টার কোঅর্ডিনেটর মাহান উল হক নোবেল।

সভায় বক্তারা স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, যে বিষয়গুলো বিশেষভাবে উঠে এসেছে কিছু দৃশ্যমান পরিবর্তনের কথা যেমন, কুড়াগাছা ইউনিয়ন স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কেন্দ্রগুলো সময়মতো খোলা ও বন্ধ করা, স্টাফদের উপস্থিতি বৃদ্ধি ও ব্যবহারের উন্নতি, সেবার মান আগের চেয়ে তুলনামুলক ভালো ইত্যাদি বিষয়। মধ্য মহিষমারা ও রামকৃষ্ণবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দৃশ্যমান পরিবর্তন যেমন, নতুন ভবন স্থাপন, মাঠ ভরাট, পড়াশুনার মান পরিবর্তন, ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি নোটিশ বোর্ড ও অভিযোগ বাক্স স্থাপন ইত্যাদি। কিছু প্রতিবন্ধকতা হিসাবে এসিজি সদস্যদের ঝড়ে পড়া, সরকারী কর্মকর্তাদের অসহযোগিতা ও জনগনের দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক চাহিদার বিষয়টিও তুলে ধরেন। 

মুক্ত আলোচনা শেষে উপস্থিত সকল সদস্য দুর্নীতি প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করেন। এসময় সনাক সদস্য জনাব বজলুর রশিদ খান সকলকে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান। 

এমএসএম / এমএসএম

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম